31 C
Kolkata
Saturday, April 11, 2026
spot_img

প্রার্থী না তাঁর স্ত্রী—কে বেশি ধনী? সামনে আসলো চমক লাগার মতো তথ্য!

Aaj India Desk, কলকাতা: গত বিধানসভা নির্বাচনে (Assembly Election) তৃণমূল কংগ্রেস (TMC)-এর প্রার্থী হিসেবে জয়ী হয়েছিলেন তাপস রায় (Tapas Roy)। তবে পাঁচ বছরের মধ্যেই বদলে গিয়েছে রাজনৈতিক সমীকরণ। বর্তমানে তিনি বিজেপি (BJP)-এর প্রার্থী। দল পরিবর্তনের পর লোকসভা নির্বাচনেও বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এই অভিজ্ঞ নেতা, যদিও সেখানে পরাজয়ের মুখ দেখতে হয় তাঁকে। এবার মানিকতলায় তাঁর প্রতিদ্বন্দ্বী ‘বন্ধু’ সাধন পাণ্ডের মেয়ে শ্রেয়া পাণ্ডে।

বরানগরের বিধায়ক থাকাকালীন পুর দুর্নীতি সংক্রান্ত অভিযোগেও তাঁর নাম জড়িয়েছিল। সেই সূত্রে তাঁর বাড়িতেও তল্লাশি চালানো হয়েছিল। ফলে তাঁর আয় ও সম্পত্তি নিয়ে স্বাভাবিকভাবেই কৌতূহল তৈরি হয়েছে।

আয় সংক্রান্ত তথ্য অনুযায়ী, ২০২০-২১ থেকে ২০২৪-২৫ অর্থবর্ষ পর্যন্ত তাপস রায়ের আয়ে উল্লেখযোগ্য উত্থান-পতন দেখা যায়। ২০২০-২১ সালে তাঁর আয় ছিল ৬ লক্ষ ১২ হাজার ৭৬০ টাকা। ২০২১-২২ সালে তা বেড়ে দাঁড়ায় ৮ লক্ষ ২৯ হাজার ১৬০ টাকা। ২০২২-২৩ সালে আয় হয় ৮ লক্ষ ৫৪ হাজার ৭৫০ টাকা। ২০২৩-২৪ অর্থবর্ষে তা বাড়ে ১১ লক্ষ ৫৪ হাজার ৫৮০ টাকায়। তবে ২০২৪-২৫ সালে তাঁর আয় কমে দাঁড়িয়েছে ৬ লক্ষ ৬২ হাজার ১৬০ টাকায়।

অন্যদিকে, তাঁর স্ত্রীর আয় ধারাবাহিকভাবে তুলনামূলক বেশি। ২০২০-২১ সালে তিনি আয় করেছিলেন ১৬ লক্ষ ২১ হাজার ৯৫০ টাকা। ২০২১-২২ সালে তাঁর আয় ছিল ১৬ লক্ষ ১৮ হাজার ৫৮০ টাকা। ২০২২-২৩ সালে তা বেড়ে হয় ১৮ লক্ষ ৪২ হাজার ৫৪০ টাকা। ২০২৩-২৪ সালে আয় দাঁড়ায় ২০ লক্ষ ৭৩ হাজার ১৬০ টাকায়। তবে ২০২৪-২৫ সালে তা কমে হয়েছে ১৪ লক্ষ ৫ হাজার ৯৭০ টাকা।

সম্পদের হিসাবে দেখা যাচ্ছে, তাপস রায়ের হাতে নগদ রয়েছে ৫৫ হাজার টাকা এবং তাঁর স্ত্রীর কাছে রয়েছে ৬০ হাজার টাকা। তাঁর দুটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে যথাক্রমে ২ লক্ষ ও ৯ লক্ষ টাকা জমা রয়েছে। পাশাপাশি একাধিক ফিক্সড ডিপোজিট রয়েছে -যার মধ্যে ৮ লক্ষ, ৪ লক্ষ, সাড়ে ৪ লক্ষ, ২ লক্ষ, সাড়ে ৭ লক্ষ, ৮ লক্ষ এবং ২০ লক্ষ টাকার এফডি অন্তর্ভুক্ত। এছাড়া তাঁর নামে ২৭ লক্ষ ২৫ হাজার টাকার পিপিএফ রয়েছে। তাঁর স্ত্রীর ক্ষেত্রেও একাধিক এফডি রয়েছে।

স্থাবর-অস্থাবর সম্পত্তির মধ্যে তাপস রায়ের একটি ট্যাঙ্কার রয়েছে, যার মূল্য ১৪ লক্ষ টাকা। তাঁর স্ত্রীর নামে রয়েছে দুটি ট্যাঙ্কার—যার একটির মূল্য সাড়ে ১৩ লক্ষ টাকা এবং অন্যটির মূল্য ৫ লক্ষ ৭৫ হাজার টাকা। সোনার পরিমাণও উল্লেখযোগ্য—তাপস রায়ের কাছে ১৩ লক্ষ টাকার সোনা রয়েছে, আর তাঁর স্ত্রীর কাছে রয়েছে ৫২ লক্ষ ৮০ হাজার টাকার সোনা। সব মিলিয়ে তাপস রায়ের অস্থাবর সম্পত্তির পরিমাণ ১ কোটি ২৪ লক্ষ ২১ হাজার ৬৫১ টাকা এবং তাঁর স্ত্রীর সম্পত্তির মূল্য ২ কোটি ৮ লক্ষ ৬৭ হাজার ৪৬২ টাকা।

স্থাবর সম্পত্তির ক্ষেত্রে দেখা যাচ্ছে, তাপস রায়ের নিজের নামে কোনও বাড়ি নেই। তবে বউবাজারের বিবি গাঙ্গুলির স্ট্রিটে তাঁর স্ত্রীর নামে একটি বাড়ি রয়েছে, যার আনুমানিক মূল্য ৭২ লক্ষ টাকা। ঋণের দিক থেকেও কিছু দায় রয়েছে-তাপস রায়ের ৬ লক্ষ টাকার ঋণ আছে এবং তাঁর স্ত্রীর রয়েছে ২৬ লক্ষ টাকার ঋণ।
মনোনয়ন পত্রে দুজনের আয়ের উৎস হিসেবে ব্যবসার কথা উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন