31 C
Kolkata
Sunday, April 12, 2026
spot_img

হুগলিতে আলুচাষিদের ক্ষোভ, মজুতের ছবি দেখে কী মন্তব্য করলেন দিল্লির মুখ্যমন্ত্রী?

Aaj India Desk, হুগলি: হুগলির পুরশুড়ার মাটিতে ভোটের আগে আলুচাষিদের ক্ষোভকেই সামনে এনে শাসকদলের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা (Rekha Gupta)। প্রচারে এসে তিনি জানান, র‍্যালির পথে যেতে গিয়ে তিনি নিজে দেখেছেন বহু বাড়িতে আলু মজুত করে রাখা হয়েছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানতে পারেন, চাষিরা ন্যায্য দাম পাননি, অথচ মধ্যস্বত্বভোগীরা লাভ তুলে নিচ্ছেন। কঠোর পরিশ্রম করেও কৃষকদের এই দুর্দশা তিনি তুলে ধরেন সভা থেকে।

বিজেপি (BJP) প্রার্থী বিমান ঘোষ(Biman Ghosh)-এর সমর্থনে ওইদিন একাধিক কর্মসূচিতে অংশ নেন রেখা। আরামবাগ (Arambagh)-এ হেলিকপ্টারে পৌঁছে সেখান থেকে বাইকে চড়ে প্রায় ২৫ কিলোমিটার দূরের বেনেপুকুরে যান তিনি। নিমডিঙি থেকে বেনেপুকুর পর্যন্ত মহিলাদের সঙ্গে পদযাত্রায়ও অংশ নেন, যার নাম দেওয়া হয় “মাতৃ মণ্ডলীর পদযাত্রা”।

সভা থেকে রাজ্যের আইন-শৃঙ্খলা ও কর্মসংস্থান পরিস্থিতি নিয়েও তীব্র সমালোচনা করেন তিনি। তাঁর অভিযোগ, গত ১৫ বছরে সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে এবং রাজ্যে কর্মসংস্থানের অভাব চরমে পৌঁছেছে। তিনি দাবি করেন, মানুষের মৌলিক অধিকারও খর্ব হচ্ছে।

প্রচারের মঞ্চ থেকে ভোটারদের উদ্দেশে ধর্মীয় আবেগও উস্কে দিয়ে তিনি মা কালী, মা দুর্গা ও মা লক্ষ্মীর আশীর্বাদের কথা উল্লেখ করেন এবং পদ্মফুল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি একাধিক প্রতিশ্রুতিও দেন-যতদিন না চাকরি মিলছে, ততদিন মাসে তিন হাজার টাকা করে সহায়তা দেওয়ার কথা বলেন। এছাড়াও রাজ্যে মহিলাদের জন্য বিনামূল্যে বাস পরিষেবা চালুর প্রতিশ্রুতি দেন তিনি।

 

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন