21.3 C
Kolkata
Wednesday, February 25, 2026
spot_img

আলুর দাম শূন্য, অভিনব প্রতিবাদে বিজেপি!

হুগলি: আলুর (Potato) দাম না পাওয়ায় বিক্ষুব্ধ কৃষকরা , আর সেই ক্ষোভ কেই কাজে লাগিয়ে অভিনব প্রতিবাদ বিজেপি (BJP) নেতাদের। খানাকুলে আলুর বস্তা ফেলে রাস্তায় অবরোধ করে , কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতের দাবিতে, যা “অভিনব প্রতিবাদ” ও বটে ।

হুগলির আরামবাগ এলাকায় বিজেপি নেতা কর্মীরা রাস্তার উপর আলুর (Potato) বস্তা ফেলে অবরোধ করেন। খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষের নেতৃত্বে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপি (BJP) কর্মী ও সমর্থকরা , মাননীয় বিধায়কের দাবি ” রাজ্য সরকারের পরিকল্পনার অভাবে কৃষকরা তাদের খরচও তুলতে পারছেন না।

আলুর (Potato) বাজার মূল্য প্রতি বস্তা ২৬০‑২৮০ টাকা , এতে কৃষকরা সঠিক দাম পাচ্ছেন না । দীর্ঘদিন ধরে চাষিদের আয় কম, খরচও উঠছে না । বিপুল আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে তাঁদের “। রাজ্যজুড়ে উৎকৃষ্ট মানের আলুচাষের জন্য আরামবাগ সহ গোটা হুগলিই উল্লেখযোগ্য স্থান। ফলত, এখনই ব্যবস্থা না নিলে, সেই ক্ষতি চরম আকার ধারণ করবে বলে মনে করছেন আরামবাগের আলুচাষিরা।

পাশাপাশি বিজেপি (BJP) বিধায়ক এও বলেন, ‘ মমতা সরকার কৃষকদের পেটে লাথি মারছে। কেন্দ্রীয় সরকার ভর্তুকি দিয়ে সার পাঠালেও , রাজ্য সরকার সেই দাম কেটে দিয়ে , অন্য দাম লিখে দিচ্ছে । আলু নিয়ে এদের কোনও পরিকল্পনা নেই। শুধুই রাজনীতি। আমরা আলুর দাম (Potato) নিয়ে এবং কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য এ দিন প্রতীকী প্রতিবাদ করলাম

রাজনৈতিক প্রতিক্রিয়া

তৃণমূলের (Tmc) রাজ্য সম্পাদক স্বপন নন্দী বলেছে,”বিজেপি শুধু ছবি তুলতে ও উস্কানিমূলক প্রতিবাদ করতে জানে “। পাশাপাশি তিনি এও বলেন, ” আলু নিয়ে আমাদের নেত্রী যথেষ্ট সহযোগিতা করেছেন। চাষিরাও খুশি। মুখ্যমন্ত্রী সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেন।’

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন