21.3 C
Kolkata
Wednesday, February 25, 2026
spot_img

প্রার্থী ঘোষণার আগেই দেওয়াল লিখন ! অস্বস্তিতে তৃণমূল বিধায়ক

Aaj India Desk, দক্ষিণ ২৪ পরগনা : রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচন ঘিরে রাজনৈতিক প্রস্তুতি এখন তুঙ্গে। তবে প্রার্থী তালিকা ঘোষণার আগেই দেওয়াল লিখনকে কেন্দ্র করে বিতর্কে জড়ালেন সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র (Lovely Maitra)।

রাজপুর-সোনারপুর পুরসভার ১১ নম্বর ওয়ার্ডে তাঁর নামে প্রচারমূলক দেওয়াল লিখন দেখা যায়। বিষয়টি প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে প্রশ্ন ওঠে। তৃণমূল কংগ্রেস আগেভাগেই প্রার্থী চূড়ান্ত করে ফেলেছে কিনা তা নিয়ে শুরু হয় তুমুল জল্পনা।

স্থানীয় সূত্রে জানা যায়, কাউন্সিলর কৃষ্ণ মণ্ডলের উদ্যোগে লাভলি মৈত্রের (Lovely Maitra) নামে ওই দেওয়াল লিখন করা হয়েছিল। যদিও দলীয়ভাবে এখনও কোনও প্রার্থী তালিকা ঘোষণা হয়নি। ফলে এই ঘটনাকে কেন্দ্র করে বিতর্ক শুরু হয়। সোশ্যাল মিডিয়ায় দেওয়াল লিখনের ছবি ছড়িয়ে পড়তেই সেই বিতর্ক আরো তীব্র হয়।

এর মধ্যেই নির্বাচন প্রস্তুতি নিয়ে প্রশাসনিক তৎপরতা বাড়ছে। মার্চ মাসে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী আসার সম্ভাবনা রয়েছে। স্পর্শকাতর বুথ চিহ্নিতকরণ, বাহিনী মোতায়েন এবং নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে সিইও দফতরে পুলিশের সঙ্গে বৈঠক হয়েছে বলেও প্রশাসনিক সূত্রে খবর। নির্বাচনের প্রাক্কালে এই ধরনের দেওয়াল লিখনকে ঘিরে রাজনৈতিক তাৎপর্য আরও বাড়ছে বলেই মনে করছেন পর্যবেক্ষকরা।

বিতর্কের জেরে দ্রুত দেওয়াল থেকে লাভলি মৈত্রের নাম চুনকাম করে মুছে দেওয়া হয়। এ প্রসঙ্গে বিধায়িকা বলেন, “ভোট আমাদের কাছে গণতন্ত্রের উৎসব। কর্মীরা অনেক সময় অত্যুৎসাহী হয়ে পড়েন। দল ঘোষণা করার আগে কারও নাম দেওয়ালে লেখার সাহস বা ধৃষ্টতা আমাদের নেই। কিছু জায়গায় পুরনো লেখা ছিল, সেগুলো নতুন করে চুন করা হচ্ছে।”

অন্যদিকে সিপিএম নেতা সুজন চক্রবর্তী এই ঘটনায় কটাক্ষ করে বলেন, “দল এখনও প্রার্থী ঘোষণা করেনি। তার আগেই দেওয়াল লিখন হয়েছে। এখন অস্বস্তিতে পড়ে তা মুছতে হচ্ছে। তৃণমূলে সবই সম্ভব।”

তৃণমূল কংগ্রেসের তরফে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে আর কোনও মন্তব্য করা হয়নি। তবে প্রার্থী ঘোষণা আগে দেওয়াল লিখন ঘিরে শুরু হওয়া এই বিতর্ক রাজ্যের নির্বাচনী আবহে নতুন মাত্রা যোগ করেছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন