27 C
Kolkata
Wednesday, February 11, 2026
spot_img

ভোটের মুখে সিঙ্গুরে মোদী—শিল্প প্রশ্নে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা!

কলকাতা: প্রায় ২ দশক পর পশ্চিমবঙ্গের নির্বাচনী ‘হটকেক’ সিঙ্গুর (Singur)। ভোটের ঠিক আগে রবিবার সিঙ্গুরে সভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। বুধবার সেই সভার প্রচার ও আয়োজন খতিয়ে দেখতে সিঙ্গুরে যান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তাঁর আশ্বাস, রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে সিঙ্গুরে টাটা ফিরবে। ওই জমিতেই শিল্প হবে বলে গ্রামবাসীকে আশ্বাস দিলেন সুকান্ত।

রাজ্যে বিজেপি এলে অন্য শিল্পপতিদেরও সিঙ্গুরে নিয়ে আসা হবে বলেন সুকান্ত (Sukanta Majumdar)। তিনি বলেন, “মানুষ ভাতা নয়, টাটা চাইছে। আমরা উত্তরপ্রদেশে বিজনেস করিডোর করেছি। তামিলনাড়ুতে হচ্ছে। আমরা জানি কীভাবে করতে হবে”।

২০০৬-এ NDA-এর আন্দোলন কি তবে ‘ভুল’ ছিল?

প্রসঙ্গত, ২০০৬ সালের ১৮ মে রতন টাটা সিঙ্গুরে ছোট গাড়ির প্রকল্পের কথা ঘোষণার পরেই রণক্ষেত্র হয়ে উঠেছিল হুগলীর সিঙ্গুর (Singur)। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ২৫ মে থেকে ৯৯৭ একর জমি অধিগ্রহণের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়। ২৫ সেপ্টেম্বর বিক্ষোভকারীদের উপর পুলিশি লাঠিচার্জ হয়। ৩০ মে সিঙ্গুরে গিয়ে আক্রান্ত হন তৎকালীন বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। ৩৪ বছরের বাম শাসন সমাপ্তির ডঙ্কা বেজেছিল এই সিঙ্গুর থেকেই। তৃণমূল এবং বিজেপি তখন বিরোধী এনডিএ জোট।

এদিন সুকান্ত মজুমদারকে ২০০৬-এর কথা মনে করালে তিনি বলেন, “তখন ক্ষমতায় আসার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন করেছিলেন, অন্য কিছুর জন্য নয়। তিনি ক্ষমতায় এসে গিয়েছেন, সিঙ্গুরের মানুশ কাশফুলের পাশবালিশ বানাচ্ছে”। এরপর সুকান্ত (Sukanta Majumdar)বলেন, “সিঙ্গুর থেকে টাটাকে তাড়ানোকে আমরা কলঙ্ক মনে করি। এই কলঙ্ক বিজেপি ঘোচানোর চেষ্টা করবে।”

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন