28 C
Kolkata
Sunday, March 29, 2026
spot_img

ভোটের মুখে শহরজুড়ে কেন্দ্রীয় গোয়েন্দাদের তৎপরতা! IPac-এর পর এবার কোন বড় অ্যাকশন?

কলকাতা: বিধানসভা নির্বাচনের ঠিক আগে কেন্দ্রের নজর কলকাতায়? আইপ্যাক (Ipac) কান্ডের উত্তেজনার মাঝেই বৃহস্পতিবার সকালে শহরের পাঁচ জায়গায় সিবিআই(CBI) তল্লাশিকে কেন্দ্র করে এই প্রশ্নই দানা বাঁধছে। এদিন সকাল থেকে আলিপুর, নিউটাউন সহ শহরের পাঁচটি জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। তদন্তকারী দলের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও রয়েছে বলে জানা গিয়েছে।

আর্থিক প্রতারণার তদন্তে তল্লাশি অভিযান

প্রাথমিকভাবে জানা গিয়েছে, কয়েকজন ব্যবসায়ীর বিরুদ্ধে একটি রাষ্ট্রায়ত্ব ব্যাংকে ভুয়ো নথি দেখিয়ে আর্থিক প্রতারণার খবর পেয়েই এই অভিযানে নেমেছে সিবিআই। এদিন ভোর হতেই আলিপুরে এক ব্যবসায়ীর বাড়িতে সিবিআই(CBI) হানা দেয় বলে জানা গিয়েছে।

অভিযানে কেন্দ্রীয় বাহিনী কেন?

বৃহস্পতিবার ভোর থেকে শুরু হওয়া তল্লাশি অভিযানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে তল্লাশি চালাচ্ছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। ধারণা করা হচ্ছে, গত ৮ জানুয়ারি আইপ্যাকের অফিস ও প্রতীক জৈনের বাড়িতে ইডির (ED) তল্লাশি অভিযান ঘিরে যে বিশৃঙ্খলা তৈরি হয়, তার পুনরাবৃত্তি ঠেকাতেই জওয়ানদের সঙ্গে নেওয়া হয়েছে।

আইপ্যাকে ইডি তল্লাশি

প্রসঙ্গত, আর মাস কয়েক পরেই রাজ্যে বিধানসভা নির্বাচন। বছরের প্রথম সপ্তাহেই আইপ্যাক অফিস ও কর্ণধারের বাড়িতে ইডি(ED) তল্লাশি অভিযানকে কেন্দ্র করে তুঙ্গে শাসক-বিরোধী তরজা। ৮ জানুয়ারি রাজ্য সরকারের রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের (IPac) অফিস ও কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডির তল্লাশি অভিযানকে কেন্দ্র করে উত্তেজনা অব্যাহত। অভিযান চলাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের “নথি সরানো”-র বিরুদ্ধে অভিযোগের বুধবার হাইকোর্টে শুনানি হয়। যেখানে তৃণমূলের “নথি বাজেয়াপ্ত” করার দাবীকে খারিজ করে ইডির অভিযোগকেই মান্যতা দেয় বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চ।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন