27 C
Kolkata
Wednesday, February 11, 2026
spot_img

‘সিঙ্গুর স্ক্রিপ্ট’ কি বদলাবে সমীকরণ? আজ ওই জমিতেই সভা করবেন নরেন্দ্র মোদী

কলকাতা: সালটা ২০০৬-এর ১৮ মে। সিঙ্গুরের (Singur) জমিতে ছোট গাড়ির প্রকল্পের কথা ঘোষণা করেছিল টাটা গোষ্ঠী। “৯৯৭ একর চাষের জমি অধিগ্রহণ করে শিল্প করতে দেওয়া হবে না” দাবীতে ২৫ মে আন্দোলনে নামেন তৎকালীন বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ১ ডিসেম্বর থেকে প্রশাসনের তত্ত্বাবধানে অধিগ্রহণকৃত জমি ঘেরার কাজ শুরু হয়। মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরে (Singur) প্রবেশ করতে গেলে বাধা দেয় রাজ্য পুলিশ।

প্রতিবাদে রাজ্যব্যাপী হরতাল ডাকেন মমতা। তৃণমূলের বিধায়করা বিধানসভায় ভাঙচুরের পর কলকাতায় ৪ ডিসেম্বর থেকে মমতা ২৬ দিনব্যাপী ‘ঐতিহাসিক’ অনশন শুরু করেন। দু-দশক আগে এই সিঙ্গুরের মাটি থেকেই ৩৪ বছরের বাম শাসন সমাপ্তির ডঙ্কা বাজিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শিল্প আসেনি, চাকরি হয়নি। অধিকৃত জমিও ফেরত পাননি কৃষকরা। প্রায় ২০ বছর পর ঠিক বিধানসভা ভোটের আগে সেই সিঙ্গুরেই সভা করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

মমতার ‘সিঙ্গুর স্ক্রিপ্ট’ কি এবার বিজেপির তুরুপের তাস?

মোদীর (Narendra Modi) জনসভার আগে থেকেই “বাংলায় শিল্প চাই” হাওয়া তুলেছে বিরোধী দল বিজেপি। এর আগে সিঙ্গুরে (Singur) মোদীর সভার প্রস্তুতি পরিদর্শনে গিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার ২০০৬-এর ঘটনাকে “কলঙ্ক” বলেছিলেন।

তৎকালীন বিরোধী এনডিএ জোটের সিঙ্গুর থেকে টাটাকে তাড়ানোর কথা মনে করালে সুকান্ত বলেছিলেন, “তখন তৃণমূল-বিজেপি বিরোধী এনডিএ জোট। ক্ষমতায় আসার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন করেছিলেন, অন্য কিছুর জন্য নয়। তিনি ক্ষমতায় এসে গিয়েছেন, সিঙ্গুরের (Singur) মানুষ কাশফুলের পাশবালিশ বানাচ্ছে। সিঙ্গুর থেকে টাটা তাড়ানোকে আমরা কলঙ্ক মনে করি। এই কলঙ্ক বিজেপি ঘোচানোর চেষ্টা করবে।”

শনিবার মালদার সভা থেকে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যও বাংলায় “শিল্প চাই” উল্লেখ করেন। রবিবার সভার আগে মোদীর মুখেও রাজ্যের ‘উন্নয়ন বার্তা’। সমাজমাধ্যমের দীর্ঘ পোস্টে তিনি লেখেন, “পশ্চিমবঙ্গের উন্নয়ন-সাধনে কেন্দ্র সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সিঙ্গুরে আজ গুরুত্বপূর্ণ কাজের উদ্বোধন হবে।” সিঙ্গুর থেকে একাধিক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের কথাও এক্সে ঘোষণা করেন নরেন্দ্র মোদী।

এখন প্রশ্ন উঠছে, দীর্ঘ ৩৪ বছরের বাম শাসনের পতন ঘটেছিল যে সিঙ্গুর থেকে, সেখান থেকেই ফের বদলাতে চলেছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক সমীকরণ? এখন নজর সিঙ্গুরের সভায় এসে কি বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন