কলকাতা: ফের রাজ্য পুলিশের ডিজি পদে বসতে চলেছেন রাজীব কুমার (Rajiv Kumar)? গত ২ বছর ধরে রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজির পদে রয়েছেন রাজীব কুমার। আগামী ৩১ জানুয়ারি তাঁর অবসর নেওয়ার কথা। ২৮ জানুয়ারি বিদায় সংবর্ধনার দিনক্ষণও ঠিক হয়ে গিয়েছে। কিন্তু পরবর্তী ডিজি কে হবেন সেই নিয়ে তুঙ্গে জল্পনা।
নবান্নের পাঠানো নামতালিকায় এই প্রশ্ন আরও জোড়াল হচ্ছে। বুধবার রাজ্য পুলিশের পরবর্তী ডিজির জন্য কেন্দ্রকে ৮ জন আইপিএস অফিসারের নাম সুপারিশ করেছে নবান্ন। সেই তালিকায় রাজীব কুমারের নামও আছে। এখন প্রশ্ন উঠছে, তাহলে কি ফের রাজীব কুমারকেই (Rajiv Kumar) ডিজি হিসেবে চাইছে রাজ্য সরকার?
কাদের নাম পাঠাল রাজ্য?
প্রসঙ্গত, রাজ্য পুলিশের ডিজি নিয়োগের জন্য কেন্দ্রকে নাম-তালিকা পাঠাতে হয়। সেই তালিকা থেকে বাছাই করা তিনজনের নাম রাজ্যের কাছে আসে। সেই তালিকা থেকে ডিজি নির্বাচন করে রাজ্য সরকার। কেন্দ্রকে পাঠানো ৮ জনের নামতালিকায় বর্তমান ভারপ্রাপ্ত ডিজি রাজীব কুমার (Rajiv Kumar) সহ আইপিএস অফিসার রাজেশ কুমার সহ রণবীর কুমার, দেবাশিস রায়, জগমোহন, এন রমেশ বসু, অনুজ কুমার এবং সিদ্ধিনাথ গুপ্ত, এই ছয়জন সিনিয়র আইপিএস অফিসারের নাম সুপারিশ করেছে নবান্ন।
সূত্রের খবর, রাজ্যের পরবর্তী ডিজি হিসেবে পীযূষ পান্ডে, রাজেশ কুমার ও রণবীর কুমারের নাম আলোচনায় আছে। এসপিজি পীযূষ কুমার বর্তমানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নিরাপত্তার দায়িত্বে আছেন।
আইপ্যাক কান্ডে নাম জড়ায় রাজীব কুমারের
উল্লেখ্য, রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি রাজীব কুমারের বিরুদ্ধে রাজ্যের দুর্নীতি, আইনশৃঙ্খলার দূরবস্থা সহ একাধিক ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘সঙ্গ’ দেওয়ার অভিযোগ তুলেছে বিরোধীরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ‘ব্যর্থতা’ ঢাকতে ডিজিকে ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। সম্প্রতি আইপ্যাক কান্ডেও নাম জড়ায় ভারপ্রাপ্ত ডিজি রাজীব কুমারের।
সুপ্রিম কোর্টে আইপ্যাক কান্ডের শুনানিতে ইডির তরফে রাজীব কুমারকে (Rajiv Kumar) সাসপেন্ড করারও দাবী ওঠে। পরবর্তী ডিজি পদের জন্য সুপারিশের নাম তালিকায় ফের রাজীব কুমারের নাম থাকা নিয়ে এখন সবচেয়ে বড় প্রশ্ন হল, মমতা বন্দ্যোপাধ্যায় কি তাহলে রাজীব কুমারকেই ফের ডিজি হিসেবে চাইছেন?


