Aaj India desk, মুর্শিদাবাদ: বলিপাড়ায় নতুন গুঞ্জন। কয়েক সপ্তাহ আগেই মুম্বই থেকে মুর্শিদাবাদের জিয়াগঞ্জে ছুটে এসেছিলেন আমির খান। এবার সেই একই জায়গায় পা রাখলেন সলমন খানের চর্চিত ঘনিষ্ঠ ইউলিয়া ভান্তুর। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে—বলিউডের দুই সুপারস্টারের পরপরই কেন অরিজিৎ সিংয়ের (Arijit Singh) জিয়াগঞ্জের পৈতৃক বাড়িতে হাজির হচ্ছেন তারকারা?
ফেব্রুয়ারি মাসের শুরুতে অরিজিৎ সিংয়ের (Arijit Singh) সঙ্গে দেখা করতে মুম্বই থেকে বহরমপুরে আসেন আমির খান। তিন দিন একটি বিলাসবহুল হোটেলে থেকে তিনি ছেলে জুনেইদ খানের আসন্ন ছবি ‘এক দিন’-এর জন্য গান নিয়ে আলোচনা করেন বলে জানা যায়। সেই ঘটনাকে ঘিরে তখনই চর্চা শুরু হয়েছিল—নতুন কোনও বড় প্রজেক্টে কি যুক্ত হচ্ছেন অরিজিৎ (Arijit Singh)?
এই আবহের মধ্যেই সামনে এসেছে আরেক খবর। সলমন খানের ঘনিষ্ঠ বলে পরিচিত মডেল-গায়িকা ইউলিয়া ভান্তুর নাকি সম্প্রতি অরিজিৎ সিংয়ের (Arijit Singh) জিয়াগঞ্জের বাড়িতে গিয়েছিলেন। বলিউডের হাইপ্রোফাইল পার্টি বা প্রিমিয়ারে প্রায়ই সলমনের পাশে দেখা যায় ইউলিয়াকে। ফলে তাঁর হঠাৎ জিয়াগঞ্জ সফর নিয়েও জল্পনা তৈরি হয়েছে।
তবে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ইউলিয়া নিজেই। তিনি জানিয়েছেন, “অরিজিৎ সিংয়ের সঙ্গে তাঁর পরিচয় মূলত ‘তেরে সঙ্গ’ গানটির মাধ্যমে। চলতি বছরের জানুয়ারি মাসে মুক্তি পাওয়া এই গানেই প্রথমবার অরিজিতের সঙ্গে কাজ করেন তিনি। সেই সূত্রেই গায়ককে কাছ থেকে চেনার সুযোগ পেয়েছেন”।
মানুষ হিসেবে সে কেমন?
ইউলিয়ার কথায়, “অরিজিৎ ভীষণ আন্তরিক একজন মানুষ। আমরা সম্প্রতি ওঁর গ্রামে গিয়েছিলাম। জায়গাটা খুব শান্তিপূর্ণ এবং অসাধারণ সুন্দর” বলে জানান। তিনি আরও বলেন, গ্রামের রাস্তার ধারে ছোট ছোট দোকান, সাধারণ মানুষের ব্যস্ত জীবনযাপন তাঁর কাছে খুব ভালো লেগেছে”।
শুধু জিয়াগঞ্জের পরিবেশই নয়, অরিজিৎ সিংয়ের (Arijit Singh) ব্যক্তিত্বও তাঁকে মুগ্ধ করেছে বলে জানিয়েছেন ইউলিয়া। তাঁর কথায়, “অরিজিৎ নিজের চারপাশে খুব শান্তিপূর্ণ একটা পরিবেশ গড়ে তুলেছেন। ঠিক যেন ওর নিজের একটা আলাদা ব্রহ্মাণ্ড। ও গান, নিজের মানুষ আর কাজ নিয়েই ব্যস্ত থাকেন।”
তবে ইউলিয়ার এই সফরের পর নতুন করে আরেক প্রশ্নও উঠছে—আমির খানের পর কি এবার সলমন খানের কোনও প্রজেক্টে অরিজিৎ সিংয়ের (Arijit Singh) কণ্ঠ শোনা যাবে? যদিও এ বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু জানানো হয়নি কিন্তু বলিপাড়ায় জল্পনা যে থামছে না, তা বলাই বাহুল্য।


