29 C
Kolkata
Tuesday, March 24, 2026
spot_img

ভোটের ময়দানে কে কাকে বাঁচাচ্ছে? শত্রুঘ্নর মন্তব্য নিয়ে জোড়াল আক্রমণ দীলিপের

কলকাতা: মমতার ঢাল শত্রুঘ্ন (Shatrughan Sinha)? ভোট-প্রাক্কালে যেমন চড়ছে উত্তেজনার পারদ, তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আক্রমণ-পাল্টা আক্রমণের পালা। ছাব্বিশের ভোটে “মমতার কোনও প্রতিদ্বন্দ্বীই নেই”, বলে মন্তব্য করেছেন তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা (Shatrughan Sinha)। সংবাদমাধ্যমের সামনে তিনি বলেছেন, “বাংলার মানুষ একত্রিত। তাঁরা জানেন, মমতা বন্দ্যোপাধ্যায়ই (Mamata Banerjee) বাংলার মা, বোন, কন্যা”।

বর্ষীয়ান তৃণমূল সাংসদের এই মন্তব্যের প্রেক্ষিতে চাঁচাছোলা আক্রমণ করলেন খড়গপুরের টিকিট প্রাপ্ত বিজেপির দাপুটে নেতা দীলিপ ঘোষ (Dilip Ghosh)। তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর দলের লোকদের বাচাচ্ছেন। আর মমতাকে বাঁচাচ্ছেন শত্রুঘ্ন সিনহা”। এরপরই নির্বাচনের ফলাফল নিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে দিলীপ ঘোষ বলেন, “যে যাকেই বাঁচাক, ২০২৬-এ তৃণমূল তাদের ক্ষমতা বাঁচাতে পারবে না”।

বলা বাহুল্য, ২০২৪ লোকসভা ভোটে দুর্গাপুরে হার, তারপর রিঙ্কু মজুমদারকে বিয়ে করে রাজনৈতিক ভাবে নিষ্ক্রিয় হয়ে গিয়েছিলেন দীলিপ ঘোষ (Dilip Ghosh)। অমিত শাহের সঙ্গে কথা হওয়ার পর ধীরে ধীরে কামব্যাক করছেন তিনি। নিজের দাবীতে অনড় থেকে আসন্ন বিধানসভা নির্বাচনে খড়গপুর সদরের টিকিট পেয়েছেন দীলিপ। ২০২১-এর মত ২০২৬ এর বিধানসভা ভোটের আগেও ক্ষমতায় আসছেই, বলে আত্মবিশ্বাসী বিজেপি।

গত রবিবার জারি হয়েছে ভোটের নির্ঘণ্ট। আগামী ২৩ এবং ২৯ এপ্রিল দুই দফায় ২৯৪ টি আসনে ভোটগ্রহণ হতে চলেছে। ২০২১-এ আট দফায় হয়েছিল ভোটগ্রহণ। যাতে ২১৫ টি আসন জিতে ফের ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে, ভোটের আগে ২০০ পারের আত্মবিশ্বাস দেখানো বিজেপির আসন সংখ্যা আটকে যায় ৭৭-এই। বাংলার মানুষের সেই নিদান কি এবার বদলাতে পারবে বিজেপি? জানা যাবে, ৪ মে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন