29 C
Kolkata
Wednesday, February 11, 2026
spot_img

“কোন পথে এগোচ্ছে ভারত?” নেতাজির প্রপৌত্রকে SIR শুনানির নোটিশ!

কলকাতা: নাগরিকত্বের প্রমাণ দিতে হবে নেতাজি সুভাষ চন্দ্র বসুর প্রপৌত্রকে! আমজনতা, রাজনৈতিক ব্যক্তিত্ব, ক্রীড়াবিদ, নোবেলজয়ীর পর এবার এসআইআর শুনানির নোটিশ (SIR Hearing Notice) পেলেন নেতাজি সুভাষ চন্দ্র বসুর প্রপৌত্র চন্দ্র বসু (Chandra Basu)।

দেশনায়ক সুভাষ চন্দ্র বসুর প্রপৌত্রের “এনুমারেশন ফর্মে তথ্য অসম্পূর্ণ। লিঙ্কেজ কলামটি পূরণ হয়নি”, এই কারণ দর্শীয়ে চন্দ্র বাবুকে নোটিশ পাঠাল রাজ্য নির্বাচন কমিশন। এসআইআর শুনানির নোটিশ পেতেই ক্ষোভ উগড়ে দেন তিনি। চন্দ্র বসু (Chandra Basu) বলেন, “আমি নেতাজির প্রপৌত্র। আমাকে নাগরিকত্বের প্রমাণ দেখাতে হবে? কোন পথে এগোচ্ছে ভারত?”

গেরুয়া শিবির ত্যাগ করার প্রতিশোধ?

প্রসঙ্গত, ২০১৬ সালে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিয়েছিলেন নেতাজি সুভাষ চন্দ্র বসুর প্রপৌত্র চন্দ্র বসু। দু-বার ভোটে দাঁড়ালেও জিততে পারেননি। এরপর ২০২৩-এ দলের সঙ্গে মতবিরোধ হওয়ায় বিজেপি ত্যাগ করেছিলেন চন্দ্র বসু (Chandra Basu)। তারই প্রতিশোধ নেওয়া হল এসআইআর শুনানির নোটিশ (SIR Hearing Notice) পাঠিয়ে? রাজনৈতিক মহলে উঠছে প্রশ্ন।

শুনানির নামে ‘হয়রানি’-র অভিযোগ

পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় অন্তিম পর্যায়ে চলছে শুনানির কাজ। আমজনতার পাশাপাশি তৃণমূলের একাধিক সাংসদ, বিধায়ক, নেতা ছাড়াও নোবেলজয়ী অমর্ত্য সেন, বিশ্বকাপ জয়ী মহম্মদ শামিকেও এসআইআর শুনানির নোটিশ (SIR Hearing Notice) পাঠানো হয়।

রাজ্যের বিভিন্ন জেলায় এসআইআর শুনানির নামে হয়রান করা হচ্ছে বলে অভিযোগ। সপ্তাহের প্রথম দিনেও আমডাঙ্গা, বাসন্তী সহ একাধিক জায়গায় শুনানির লাইনে দাঁড়িয়ে ক্ষোভ উগড়ে দেন সাধারণ মানুষ। কয়েকজন অসুস্থও হয়ে পড়েন। অন্যদিকে, ছাড় নেই বিএলও-দেরও সোনারপুরের এক বিএলও-কে তিনবার এসআইআর শুনানির নোটিশ পাঠানো হয়েছে বলে অভিযোগ।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন