22.4 C
Kolkata
Tuesday, February 24, 2026
spot_img

“রিপোর্ট নয়, কাজ চাই” : জলাভূমি নিয়ে কড়া হুঁশিয়ারি হাইকোর্টের

Aaj India Desk, কলকাতা: পূর্ব কলকাতা জলাভূমি এলাকায় ৫০৫টি বেআইনি নির্মাণ ভাঙা ও জলাবদ্ধতা রোধে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় রাজ্য প্রশাসনকে কড়া ভর্ৎসনা করল কলকাতা হাই কোর্ট (Kolkata High Court)।

সোমবার বিচারপতি অমৃতা সিনহা স্পষ্ট জানান, রিপোর্ট নয়, বাস্তব কাজ দেখতে চান তিনি। প্রয়োজনে ভাঙার কাজে আধাসামরিক বাহিনী মোতায়েনের নির্দেশ দেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি। একইসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্র, আবাসন ও পরিবেশ মন্ত্রককে মামলায় অবিলম্বে যুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

শুনানির শুরুতেই বিচারপতি বলেন, “রিপোর্টের পর রিপোর্ট জমা পড়ছে, কিন্তু বাস্তবে কী কাজ হয়েছে তার উল্লেখ নেই। আর রিপোর্ট নেব না, কাজ দেখতে চাই।”

জলাভূমি রক্ষায় দায়িত্বপ্রাপ্ত East Kolkata Wetlands Management Authority আদালতকে জানায়, জেলা শাসকের কাছে একাধিকবার ভাঙার অনুরোধ করা হলেও পর্যাপ্ত প্রশাসনিক বা পুলিশি সহায়তা মেলেনি। চৌবাগা ও সংলগ্ন এলাকায় বেআইনি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে স্থানীয়দের প্রতিবাদের মুখে পড়তে হয়।

এ প্রসঙ্গে বিচারপতি বলেন, “আপনারা যদি পরিস্থিতি সামাল দিতে না পারেন, অন্য সংস্থাকে ডাকতে হবে। প্রয়োজনে আধাসামরিক বাহিনী মোতায়েনের নির্দেশ দেব।” আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, জলাধার রক্ষা ও বেআইনি নির্মাণ ভাঙতে প্রশাসন এখনও কার্যকর পদক্ষেপ নেয়নি।

কলকাতা হাই কোর্টের (Kolkata High Court) নির্দেশ অনুযায়ী জলাভূমি ভরাট সংক্রান্ত সুপ্রিম কোর্টের নির্দেশিকার কপি পরবর্তী শুনানিতে জমা দিতে হবে। মামলার পরবর্তী শুনানি ১৬ মার্চ। সেদিন রাজ্য প্রশাসন জলাভূমি রক্ষায় কী ‘বাস্তব পদক্ষেপ’ নিয়েছে, তার জবাব চেয়েছে আদালত। আইনি মহলের মতে, নির্দেশ কার্যকর না হলে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন