Aaj India Desk, কলকাতা: পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড (WBJEEB) কর্তৃক 2026‑এর আনুষ্ঠানিক সময়সূচি ঘোষণা করা হয়েছে। ২০২৬ সালের রাজ্য‑স্তরের ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, ফার্মেসি ও আর্কিটেকচার কোর্সে ভর্তি নেওয়ার গুরুত্বপূর্ণ প্রবেশিকা পরীক্ষার বিস্তারিত তথ্য নিচে দেওয়া হলো ।
পরীক্ষার দিন:
২৪ মে, ২০২৬ (রবিবার)
- Paper‑I (Mathematics): সকাল ১১:০০ – দুপুর ১:০০
- Paper‑II (Physics & Chemistry): দুপুর ২:০০ – বিকাল ৪:০০
আবেদন সম্পর্কিত সময়সূচি
- অনলাইন আবেদন শুরু: ১০ মার্চ ২০২৬
- আবেদন শেষ: ৫ এপ্রিল ২০২৬
- ভুল‑ত্রুটি সংশোধন উইন্ডো: ৭–৯ এপ্রিল ২০২৬
আবেদনকারী শিক্ষার্থীদের WBJEEB‑এর অফিসিয়াল ওয়েবসাইটে – www.wbjeeb.nic.in বা www.wbjeeb.in – গিয়ে অনলাইন ফর্ম পূরণ করতে হবে ।
অ্যাডমিট কার্ড ও ফলাফল
- অ্যাডমিট কার্ড ডাউনলোড: ১৫ – ২৪ মে ২০২৬ পর্যন্ত
- পরীক্ষার ফল: পরে প্রকাশ করা হবে – নির্দিষ্ট তারিখ ঘোষণা বাকি রয়েছে।


