19.5 C
Kolkata
Friday, February 27, 2026
spot_img

রানীগঞ্জে ডাস্টবিনে ভোটার কার্ড, তদন্তে পুলিশ

Aaj India Desk, আসানসোল: পশ্চিম বর্ধমানের রানীগঞ্জে, আবর্জনার স্তুপ থেকে বিপুল সংখ্যক ভোটার কার্ড (Voter Card) উদ্ধার! ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। রানীগঞ্জ শহরের চিনকুটি মোড় সংলগ্ন একটি ডাম্পিং এলাকায় ছড়িয়ে ছিটিয়ে থাকা অবস্থায় কার্ডগুলি দেখতে পান স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় এক যুবকের দাবি, তিনি স্টেশন থেকে বাড়ি ফেরার পথে তাঁর ভাইয়ের কাছ থেকে ফোন পান , তাঁর ভোটার কার্ড নাকি আবর্জনার মধ্যে পড়ে রয়েছে। ঘটনাস্থলে গিয়ে তিনি দেখেন, সত্যিই তাঁর নামের একটি ভোটার কার্ড (Voter Card) সেখানে রয়েছে। যদিও তাঁর বক্তব্য, আসল ভোটার কার্ডটি তাঁর বাড়িতেই সুরক্ষিত রয়েছে এবং সেটি কখনও হারায়নি বা অন্য কাউকে ব্যবহার করতে ও দেননি।

রাজ্যে SIR প্রক্রিয়া চলাকালীন এমন ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে। এত সংখ্যক ভোটার কার্ড (Voter Card) সেখানে এল কীভাবে? সেগুলি নকল কি না, বা আদৌ বাতিল করা পুরনো কার্ড কি না ,তা নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছে।

স্থানীয়দের একাংশের মতে, কেউ পুরনো কার্ড জমা দিয়ে নতুন কার্ড নিলে নিয়ম অনুযায়ী পুরনো কার্ড নষ্ট করে দেওয়ার কথা সংশ্লিষ্ট দফতরের। খোলা জায়গায় এভাবে কার্ড ফেলে দেওয়া দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় বলেই মত তাঁদের।

এলাকার প্রাক্তন কাউন্সিলর বলেন SIR প্রক্রিয়া চলাকালীন, এই ঘটনা খুবই লজ্জাজনক, প্রশাসনের উচিত ছিল ব্যাপারটি তা গুরুত্ব দেওয়া। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সমস্ত ভোটার কার্ড (Voter Card) উদ্ধার করে নিয়ে যায়। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন