Aaj India Desk, নয়াদিল্লি: পশ্চিমবঙ্গে নির্বাচনের আবহ ইতিমধ্যেই তুঙ্গে। একের পর এক রাজনৈতিক দল তাদের প্রার্থী তালিকা প্রকাশ করছে, আর খুব শিগগিরই সেই দৌড়ে সামিল হতে চলেছে কংগ্রেসও। এই পরিস্থিতিতেই উত্তর দিনাজপুরের চাকুলিয়া কেন্দ্রকে ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা তৈরি হয়েছে।
খবর মিলছে, মালদা ও মুর্শিদাবাদের পাশাপাশি উত্তর দিনাজপুরেও নিজেদের জমি শক্ত করতে আশাবাদী কংগ্রেস। চাকুলিয়া কেন্দ্র থেকে সম্ভাব্য প্রার্থী হিসেবে সামনে আসছে প্রাক্তন বিধায়ক আলি ইমরান রমজ (Imran Ramoj), যিনি ভিক্টর(Victor) নামেই বেশি পরিচিত। এরই মধ্যে দিল্লির ২৪ আকবর রোডে অবস্থিত কংগ্রেসের কেন্দ্রীয় দফতরে পৌঁছেছেন তাঁর স্ত্রী প্রিয়াঞ্জলী নিয়োগী(Priyanjali Niyogi)। সঙ্গে রয়েছে তাঁদের দুই সন্তান, যাদের হাতে দেখা গিয়েছে নানা পোস্টার ও প্ল্যাকার্ড। প্ল্যাকার্ড ও পোস্টারে লেখা ছিল- “ভিক্টরকে অবিলম্বে দল থেকে বরখাস্ত করতে হবে।”
প্রিয়াঞ্জলীর দাবি, অনেকদিন ধরেই ভিক্টরের সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদ-সংক্রান্ত ও অন্যান্য আইনি মামলা চলছে। তিনি অভিযোগ করেছেন, তাঁর স্বামী ইমরান রমজ(Imran ramoj)ওরফে ভিক্টর(Victor)নিয়মিত তার উপরে শারীরিক নির্যাতন চালাতেন। এমনকি সেই নির্যাতনের ভিডিও প্রমাণও নাকি সংবাদমাধ্যমের হাতে এসেছে।
তবে ভোটের ঠিক আগে এই প্রতিবাদ সামনে আসায় স্বাভাবিকভাবেই নানা প্রশ্ন উঠছে। যদিও প্রিয়াঞ্জলী (Priyanjali) স্পষ্ট জানিয়েছেন, এটি সম্পূর্ণ ব্যক্তিগত লড়াই, এর সঙ্গে কোনও রাজনৈতিক দলের সম্পর্ক নেই। তিনি আরও বলেন, দিল্লিতে কোনও শীর্ষ কংগ্রেস নেতার সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়নি। তবে তিনি রাহুল গান্ধী (Rahul Gandhi)-র দফতরে একটি চিঠি জমা দিয়েছেন, যেখানে ভিক্টরের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়েছে।
এদিকে, বাংলার নির্বাচনের আগে কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণার আগেই এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে। শোনা যাচ্ছে, হাইকমান্ডের নির্দেশ অনুযায়ী দলের গুরুত্বপূর্ণ নেতাদেরই প্রার্থী করা হতে পারে। সেই তালিকায় শুভঙ্কর(subhankar), মান্নান (Mannan), প্রদীপ ভট্টাচার্য(Pradeep Bhattacharya)-এর নাম ঘুরছে।
পাশাপাশি ঈষা খান (Isha Khan)-এর স্ত্রী, মোহিত সেনগুপ্ত(Mohit Sengupta), নেপাল মাহাত (Nepal Mahat), মিল্টন রসিদ(Milton Rashid), মৌসম বেনজির নূর(Mausam Benazir Noor) ও মনোজ চক্রবর্তী (Manoj Chakraborty)-এর নামও সম্ভাব্য প্রার্থী হিসেবে উঠে আসছে।


