বর্ধমান: ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতেই জারি হয়ে গিয়েছে আদর্শ আচরণ বিধি (Model Code of Conduct)। এদিকে, জনসংযোগ বাড়াতে বর্ধমান দক্ষিণের বিজেপি (BJP Candidate) প্রার্থী মৌমিতা বিশ্বাস মিশ্র নাকি নগদ বিলি করছেন! ভীডিও ভাইরাল হতেই রাজনৈতিক মহলে শোরগোল (Aaj India ভিডিওর সত্যতা যাচাই করেনি)। জানা গিয়েছে, নগদ বিলির কথা স্বীকার করে নিয়েছেন ওই বিজেপি প্রার্থী।
এদিকে, নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের অভিযোগে চুর চড়িয়েছে তৃণমূল। সূত্রের খবর, বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করতে চলেছে শাসকদল। জানানো হতে পারে অভিযোগ। জানা গিয়েছে, একজন শুক্রবার বরশ্মানের সর্বমঙ্গলা মন্দিরে পুজো দিয়ে প্রচারে নামেন বর্ধমান দক্ষিণের প্রার্থী (BJP Candidate) মৌমিতা বিশ্বাস মিশ্র।
জনসংযোগের মাঝে বিজেপি প্রার্থীর নগদ একশো টাকা লেনদেনের ভিডিও ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। ঘটনায় পূর্ব বর্ধমানের তৃণমূল জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের অভিযোগ, এটা নির্বাচনী আচরণ বিধির নিয়মভঙ্গ (Model Code of Conduct)। ওই বিজেপি প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন কমিশনের ব্যবস্থা নেওয়ার দাবী তোলেন তিনি।
অন্যদিকে, বিজেপি প্রার্থী মৌমিতা বিশ্বাস মিশ্রর দাবী, সর্বমঙ্গলা মন্দিরে পুজ দেওয়ার জন্য ‘ক্ষ্যাপাদা’ নামে পরিচিত এক ব্যক্তি তাঁর কাছে এসে অর্থ চান। সেই কারণেই তিনি টাকা দিয়েছেন। তৃণমূলের বিরুদ্ধে তাঁর পাল্টা কটাক্ষ, “ওরা সব বিষয়েই খুঁত বের করে। এটাই ওদের মানসিকতা”।


