22 C
Kolkata
Wednesday, February 11, 2026
spot_img

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশে অনিশ্চয়তা, কমিশনকে চিঠি রাজ্যের CEO-র

কলকাতা: চূড়ান্ত ভোটার তালিকা (Final Voter List) প্রকাশের দিনক্ষণ নিয়ে সংশয়। পূর্ববর্তী পরিকল্পনা অনুযায়ী ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কথা থাকলেও ভোটার তালিকা সংশোধনের (SIR) কাজ এখনও বাকি। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকা সহ একাধিক জেলায় কোথাও বাকি শুনানির কাজ, তো কোথাও ডেটাবেসে তথ্য আপলোড সম্পূর্ণ হয়নি। এই অবস্থায় শনিবারেই জাতীয় নির্বাচন কমিশনের কাছে রাজ্যের শুনানির জন্য বাড়তি সময় চেয়ে চিঠি পাঠিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল (Manoj Kumar Agarwal)।

১৪ ফেব্রুয়ারি পর্যন্ত শুনানি

মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল (Manoj Kumar Agarwal) বলেন, “সাত আট জন নির্বাচনী আধিকারিকদের থেকে জানতে পেরেছি এখনও বেশ কিছু কাজ বাকি আছে। সেই কারণেই নির্বাচন কমিশনের কাছে ৭ দিনের বাড়তি সময় চাওয়া হয়েছে।” সুতরাং, ৭ ফেব্রুয়ারির পরিবর্তে আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত এসআইআর (SIR) শুনানির জন্য আবেদন জানানো হয়েছে।

কাজ এখনও বাকি

উত্তর কলকাতা, মালদহ ও দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন এলাকা থেকে আগেই শুনানির সময় বাড়ানোর আবেদন জানিয়েছিলেন জেলা নির্বাচনী আধিকারিকরা (DEO)। সূত্রের খবর, দক্ষিণ ২৪ পরগনার মেটিয়াবুরুজ, মগরাহাট পশ্চিম, কসবা, ক্যানিং পূর্ব, বেহালা পশ্চিম, মহেশতলা ও ভাঙড়ে এখনও শুনানি বাকি।

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) জানান, প্রায় ৯৫ শতাংশ জায়গায় শুনানি শেষ হলেও তথ্য আপলোড ও ডিসপোজালের কাজ এখনও অসম্পূর্ণ। সব মিলিয়ে প্রায় ২৫ শতাংশের বেশি ডেটা আপলোড বাকি থাকায় DEO-দের আর্জি নির্বাচন কমিশনের কাছে পাঠিয়েছেন CEO। কমিশনের গ্রিন সিগন্যাল মিললে শুনানির শেষ তারিখ হবে ১৪ ফেব্রুয়ারি, ফলে চূড়ান্ত ভোটার তালিকা (Final Voter List) প্রকাশের দিন আরও পিছোতে পারে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন