17 C
Kolkata
Wednesday, February 11, 2026
spot_img

হলে পৌঁছানোর আগেই জীবনের টেস্টের মুখোমুখি দুই মাধ্যমিক পরীক্ষার্থী

মাধ্যমিক (Madhyamik) পরীক্ষা দিতে যাওয়ার পথে দুর্ঘটনা। আহত দুই মাধ্যমিক পরীক্ষার্থী। আজ সকালে ঘটনাটি ঘটেছে মালদার মানিকচক থানার খয়েরতলা এলাকায়। জানা গেছে আহত দুই মাধ্যমিক (Madhyamik) পরীক্ষার্থীর নাম রাজেশ খান এবং রাশিদ খান। নুরপুর হাই স্কুলের ছাত্র তারা। তাদের সিট পড়েছিল মালদার মানিকচকের মথুরাপুর বিএসএস হাইস্কুলে। আজ ছিল ভূগোল পরীক্ষা। একটি মোটর বাইকে তারা দুজন চেপে পরীক্ষা দিতে মথুরাপুর বিএসএস হাইস্কুলে আসছিল। ঠিক সেই সময় খয়ের তলা এলাকায় দাঁড়িয়ে থাকা একটি লরির পেছনে ধাক্কা মারে তাদের বাইক। ঘটনায় দুজন গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদের মধ্যে রাজেস খানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে আজ তারা মাধ্যমিকের ভূগোল পরীক্ষা দিতে পারবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। কারণ দুজনেরই অবস্থা আশঙ্কাজনক রয়েছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন