26 C
Kolkata
Sunday, April 5, 2026
spot_img

মোদী আসার আগের রাতেই ধরা পড়ল অস্ত্রসহ দুই দুষ্কৃতী, উদ্দেশ্য কী ছিল? 

Aaj India Desk, কোচবিহার: আজ রবিবার কোচবিহারে সভা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi)। তার জন্য প্রস্তুতি চলছে। তবে শুধু প্রস্তুতি বলা যথার্থ হবে না, একই সঙ্গে প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করতে রাখা হয়েছে হাই-অ্যালার্ট। এই পরিস্থিতির মধ্যেই মধ্যরাতে দুই দুষ্কৃতীকে গ্রেফতার করা হয় আগ্নেয়াস্ত্রসহ।

প্রধানমন্ত্রীর সভার আগে কোচবিহারে (Cooch Behar) চলছিল নাকা চেকিং, আর সেই সময়ই ধরা পড়ে ওই অভিযুক্তরা। জানা যাচ্ছে, কোচবিহারে চ্যাংড়াবান্ধ্যায় শনিবার রাতে নাকা চেকিং চলছিল। সেই সময় দেশি অস্ত্রসহ ধরা পড়েছে এই দুজন। ধৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৬ দেশি পিস্তল এবং ২০ রাউন্ড কার্তুজ।

পুলিশ সূত্রের খবর, এই দুই অভিযুক্ত মেখলিগঞ্জ থেকে অস্ত্র নিয়ে আসছিল। তবে রাত আড়াইটা নাগাদ বিএসএফ (BSF)-এর হাতে ধরা পড়ে তারা। আটক হওয়ার পর সীমান্তরক্ষী জওয়ানরা তাদের পুলিশের কাছে হস্তান্তর করেন।

ভোটের আগে, বিশেষ করে প্রধানমন্ত্রীর সভার ঠিক আগের রাতে এই অস্ত্র উদ্ধার করা একেবারেই তাৎপর্যপূর্ণ। কী কারণে অভিযুক্তরা অস্ত্র নিয়ে আসছিল, এবং তাদের উদ্দেশ্য কী? -সব কিছুই খতিয়ে দেখার জন্য শুরু হয়েছে তদন্ত।

এখানে উল্লেখ্য, শনিবার মালদহের মালতীপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)-এর হেলিকপ্টারের সামনে রহস্যময় ড্রোন উড়তে দেখা যায়। এটি নজরে আসে খোদ মুখ্যমন্ত্রীর। ড্রোনটি দেখা মাত্রই তিনি দাঁড়িয়ে পড়েন।

বস্তুত, কয়েকদিন আগেই মালদহের কালিয়াচকে বিক্ষোভের জেরে সাত বিচারককে প্রায় ৮-৯ ঘণ্টা ধরে আটকে রাখা হয়েছিল। সেই ঘটনার পর শনিবার মালদহ সফরে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই এই ঘটনা জল্পনা বাড়ায়। পরবর্তীতে আবার, প্রধানমন্ত্রী আসার ঠিক আগে এভাবে অস্ত্র উদ্ধার হওয়াকে ঘিরে চর্চা বেড়ে গেছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন