22 C
Kolkata
Friday, February 20, 2026
spot_img

বেলডাঙা মামলায় ফের অশান্তি , আদালতের নির্দেশ সত্ত্বেও মিলল না কেস ডায়রি

Aaj India Desk, মুর্শিদাবাদ: বেলডাঙায় অশান্তির ঘটনায় তদন্তের স্বার্থে কেস ডায়েরি চেয়ে মুর্শিদাবাদ পুলিশের কাছে ই-মেইল করে জাতীয় তদন্ত সংস্থা (NIA)। তবে সূত্রের খবর, সেই ই-মেইলের এখনও কোনও উত্তর দেয়নি মুর্শিদাবাদ জেলা পুলিশ।

মঙ্গলবার শুনানির পর NIA বিশেষ আদালতের নির্দেশ মেনে বৃহস্পতিবার কেস ডায়েরি চেয়ে প্রথম ই-মেইল পাঠানো হয়। আদালত পুলিশকে নির্দেশ দিয়েছিল, আগামী ২৬ ফেব্রুয়ারির মধ্যে কেস ডায়েরি NIAকে হস্তান্তর করতে হবে। একই সঙ্গে ওই নির্দেশ কার্যকর না হলে তার ব্যাখ্যা দিতে হবে মুর্শিদাবাদের তদন্তকারী অফিসার ও পুলিশ সুপারকে।

পুলিশের ভূমিকায় আগেই ক্ষুব্ধ বিচারক

এর আগের শুনানিতেই বেলডাঙা মামলায় মুর্শিদাবাদ পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন NIA বিশেষ আদালতের বিচারক। তিনি মন্তব্য করেন, কেস ডায়েরি না দেওয়া তদন্ত নষ্ট করার শামিল।

তদন্তে বাড়ছে জটিলতা

অন্যদিকে কেস ডায়রি না দেওয়ার জন্য হাই কোর্টের কোনও স্থগিতাদেশ বা নির্দেশ দেখাতে পারেনি রাজ্য পুলিশ। আদালতের স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও কেস ডায়েরি এখনও হাতে না পাওয়ায় তদন্ত প্রক্রিয়া নিয়ে নতুন করে জটিলতা তৈরি হয়েছে বলে মনে করছেন আইনজীবীদের একাংশ।

প্রসঙ্গত, সম্প্রতি এক পরিযায়ী শ্রমিকের মৃত্যুর অভিযোগ ঘিরে বেলডাঙায় উত্তেজনা ছড়ায়। সরকারি সম্পত্তি ভাঙচুরের পাশাপাশি সংবাদমাধ্যমের কর্মীদের হেনস্থার অভিযোগ ওঠে। ঘটনার জেরে মোট ৩৬ জনকে গ্রেফতার করা হয়। আজ সেই ধৃতদের মধ্যে ৩১ জনকে ফের আদালতে হাজির করার কথা রয়েছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন