25 C
Kolkata
Wednesday, March 18, 2026
spot_img

২৯৪ আসনে তৃণমূলের মেগা লাইন আপ: নন্দীগ্রাম, ভবানীপুরে কে?

কলকাতা: সিপিএম বিজেপির পর প্রার্থী তালিকা প্রকাশ করল তৃণমূল। মঙ্গলবার কালীঘাটের বাসভবন থেকে প্রার্থী তালিকা প্রকাশ করলেন সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তবে বিজেপি, সিপিএমের মত ধাপে ধাপে নয়, এদিন এক্সঙ্গেই ২৯৪ আসনের প্রার্থী নাম জারি করল তৃণমূল। সাংবাদিক বৈঠকের শুরুতেই বলেন, “আমাদের দলের চিহ্নতেই রয়েছে ভিক্টরি (জয়)।”

কোথায় কে?

কলকাতা বন্দর: ফিরহাদ হাকিম
ভবানীপুর: মমতা বন্দ্যোপাধ্যায়
মেখলিগঞ্জ: উরেশ অধিকারী
দিনহাটা: উদয়ন গুহ
মুর্শিদাবাদ: শাওনি সিংহরায়
খানাকুল: পলাশ রায়
ময়না: চন্দন মন্ডল
নন্দীগ্রাম: পবিত্র কর

(সম্পূর্ণ তালিকা দেখুন নীচের লিঙ্কে)

AITC-Candidate-List-2026

এবারের তৃণমূলের প্রার্থী তালিকায় ৫২ জন মহিলা, এসসি, এসটি-র ৮৪-এর জায়গায় ৯৫ জন এসসি, এসটি প্রার্থীকে দাঁড় করিয়েছে তৃণমূল। যার মধ্যে ১৭ জন এসটি। এছাড়াও ৪৭ সংখ্যালঘু প্রার্থীকে দাঁড় করানো হয়েছে। “নবীন-প্রবীণ, ক্রীড়া, সংস্কৃতি, সাংবাদিক, মহিলা সহ সব জাতি ধর্ম থেকে প্রার্থী দেওয়া হয়েছে”, বলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

বিবেচনাধীনদের ট্রাইব্যুনালে লড়তে সাহায্য করবেন মমতা

তালিকা প্রকাশের আগে এবং পড়ে এসআইআরের ভোটার তালিকায় ‘বিবেচনাধীন’ প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “অতিরিক্ত তালিকা প্রকাশের পর যাঁদের নাম বাদ যাবে তাঁরা ট্রাইব্যুনালে যাবেন। তাঁদের আইনজীবী দিয়ে সাহায্য করা থেকে সবকিছু আমরা করব”।

তিনি বলেন, “মাথায় রাখবেন, মানুষের ভোটারাধিকার এখনও আদালতে বিচারাধীন। আমরা চেষ্টা করছি, আমি নিজে মানুষের ভোটারাধিকার ফেরানোর চেষ্টা করছি”। এদিন নির্বাচন কমিশনকে ‘মেঘনাদ’ বলেও কটাক্ষ করেন মমতা।

নামোল্লেখ না করে জ্ঞানেশ কুমারকে ইঙ্গিত করে তিনি বলেন, “যিনি মেঘের আড়াল থেকে বিজেপিকে সাহায্য করে যাচ্ছেন, আপনি টিকিট নিয়ে ভোটে লড়ুন না। খালি তো বিজেপির হয়ে ভোটে লড়া বাকি আছে!”  রাজ্যে কোনও সমস্যা হলে, “বিজেপির টুটি চিপে” ধরতে বললেন মমতা। ছাব্বিশের ভোটে তৃণমূল কংগ্রেস ২২৬ আসনে জিতবে বলে উল্লেখ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন