33 C
Kolkata
Tuesday, April 7, 2026
spot_img

পুলিশের গাড়িতেই যাতায়াত তৃনমূলের সদস্যের ? কাজ গেলো আইসির !

Aaj India Desk, উত্তর ২৪ পরগণা : বিধানসভা নির্বাচনের (Assembly Election) আগে একাধিক এলাকায় পুলিশের বিরুদ্ধে নানান অভিযোগ উঠেছে। এবার সেই পুলিশের গাড়িতেই যাত্রা করতে দেখা গেলো শাসকদলেরই সদস্যকে! ভোটের মডেল কোড অফ কন্ডাক্টকে বুড়ো আঙুল দেখিয়ে পুলিশের গাড়িকে নিজের ইচ্ছেয় ব্যবহার করলেন তিনি।

সোমবার ছিল প্রথম দফার ভোটের (২৩ এপ্রিল) জন্য মনোনয়ন জমার শেষ দিন। ওইদিন বিকেলে ব্যারাকপুর মহকুমা শাসকের দফতরে নৈহাটির তৃণমূল প্রার্থী সনৎ দে মনোনয়ন জমা দেন। সেই সময় উপস্থিত ছিলেন নৈহাটি পুরসভার চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায়।

সূত্র অনুযায়ী, সেই মনোনয়ন জমা করতে যাওয়ার সময়ই পুরসভার চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায়কে একটি পুলিশ গাড়িতে করে সেখানে নিয়ে যাওয়া হয়। এই ব্যবস্থায় সরাসরি যুক্ত ছিলেন নৈহাটি থানার আইসি মহাবীর বেরা।

ভিডিওর মাধ্যমে অভিযোগ 

বিজেপি নেতা অর্জুন সিং এক্স (প্রাক্তন টুইটার)-এ একটি ভিডিও পোস্ট করেন, যেখানে দাবি করা হয়, পুরসভার চেয়ারম্যানকে পুলিশ গাড়ি থেকে নামতে দেখা যাচ্ছে। যদিও ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি। অর্জুন সিং নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ জানিয়ে ওই পুলিশ আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করেন।

কমিশনের পদক্ষেপ 

ভোটের (Assembly Election) মুখে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতেই দ্রুত পদক্ষেপের বার্তা দিল নির্বাচন কমিশন। অভিযোগের ভিত্তিতে কমিশন সোমবার রাতেই মহাবীর বেরা-কে সাময়িক বরখাস্ত করে। কমিশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। সাসপেনশন চলাকালীন তিনি অর্ধেক মূল বেতন ও নির্ধারিত ভাতা পাবেন। আপাতত নৈহাটি থানার আইসি হিসেবে এসআই প্রকাশ ধাড়াকে দায়িত্ব দেওয়া হয়েছে।

নির্বাচন (Assembly Election) ঘিরে আইনশৃঙ্খলা বজায় রাখতে ইতিমধ্যেই একাধিক ক্ষেত্রে ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন। এর আগে বাসন্তী থানার আইসি অভিজিৎ পালকে সাসপেন্ড করা হয়েছিল বিজেপি-তৃণমূল সংঘর্ষের ঘটনায়। এছাড়া ৩১ মার্চ হংসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্য এবং ৩ এপ্রিল খণ্ডঘোষের যুগ্ম বিডিও জ্যোৎস্না খাতুনকেও বরখাস্ত করা হয়েছিল আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন