24.4 C
Kolkata
Friday, March 6, 2026
spot_img

বিজেপি সাংসদকে ‘চড়’ মারার হুঁশিয়ারি তৃণমূল নেতার, পাল্টা আক্রমণ বিজেপির

Aaj India Desk, বাঁকুড়া : বিধানসভা নিবার্চনের আগেই বাঁকুড়ার (Bankura) সোনামুখী এলাকায় রাজনৈতিক উত্তেজনা ফের তুঙ্গে। গত এক মাসে একাধিকবার এই বিধানসভায় উত্তেজনার ঘটনা সামনে এসেছে। কখনও বিজেপি বিধায়কের গাড়ি ঘিরে হামলার অভিযোগ, কখনও আবার রাস্তা অবরোধ করে প্রতিবাদ। সেই আবহেই তৃণমূলের এক নেতার মন্তব্যকে কেন্দ্র করে এবার নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার একটি রাজনৈতিক কর্মসূচির সময় তৃণমূল নেতা বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ করেন। সেই কর্মসূচিতেই সোনামুখী পুরসভার ভাইস চেয়ারম্যান ও তৃণমূল নেতা সোমনাথ মুখার্জি বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ এবং সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামিকে ‘চড়’ মারার হুঁশিয়ারি দিয়েছেন বলে অভিযোগ ওঠে।

বিজেপির প্রতিক্রিয়া

এই মন্তব্য প্রকাশ্যে আসতেই নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। বিজেপির পক্ষ থেকে এর তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। বাঁকুড়ার (Bankura) বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি বলেন, রাজনৈতিক মতভেদ থাকতেই পারে, কিন্তু প্রকাশ্যে হুমকি দেওয়া গণতান্ত্রিক রাজনীতির পক্ষে ভালো নয়। প্রয়োজনে বিষয়টি নিয়ে বৃহত্তর আন্দোলনের পথে যাওয়া হতে পারে বলেও তিনি সতর্কবার্তা দেন।

আগের ঘটনা ঘিরে বিতর্ক

উল্লেখ্য, প্রায় এক মাস আগে বাঁকুড়ার (Bankura) সোনামুখীতে বিজেপি বিধায়ক দিবাকর ঘরামির উপর হামলার চেষ্টা হয়েছে বলে অভিযোগ উঠেছিল। সেই সময় বিধায়কের গাড়ি ঘিরে ধরে কিছু দুষ্কৃতী চড়াও হয় বলে বিজেপির দাবি। অভিযোগ ওঠে, তাকে খুনের হুমকিও দেওয়া হয়েছিল। ঘটনার প্রতিবাদে বিজেপি কর্মীরা সোনামুখী চৌমাথা মোড় অবরোধ করেন। বিধায়ক দিবাকর ঘরামির নেতৃত্বে সেই অবরোধে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি তোলা হয়।

আজ তৃণমূল নেতার মন্তব্যের জেরে সেই পুরনো ঘটনাও আবার আলোচনায় এসেছে। যদিও তৃণমূলের তরফে এই বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও সামনে আসেনি। তবে রাজনৈতিক মহলের মতে, ভোটের আবহে সোনামুখী এলাকায় দুই দলের মধ্যে উত্তেজনা আরও বাড়তে পারে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন