21.2 C
Kolkata
Wednesday, March 4, 2026
spot_img

দোলের রঙে জন্ম নেবে গাছ, চমক দিলেন খড়্গপুরের উদ্ভিদবিদ অধ্যাপক

Aaj India Desk, খড়্গপুর: রঙের উৎসবের (Holi Festival) পর , পড়ে থাকা আবির পরিবেশের জন্য অনেক সময়ই ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু এবার সেই চিন্তাকে দূর হটাতেই নতুন পদক্ষেপ নিলেন খড়্গপুর কলেজের (Kharagpur College) উদ্ভিদবিদ্যায় (Botany) এক অধ্যাপক। তিনি এমন এক প্রাকৃতিক ও পরিবেশবান্ধব আবির তৈরি করেছেন, যা পরবর্তীতে মাটিতে নতুন সবুজের জন্ম দিতে পারে , এটি শুধু উৎসবের আনন্দ নয়, পরিবেশ রক্ষার একটি শক্তিশালী হাতিয়ারও হতে পারে বলে মনে করছেন তিনি।

অধ্যাপক হ্যাপি দাস(Happy Das) ‘সিড এমবেডেড অর্গানিক গুলাল’ নামে পরিচিত এই আবির তৈরির ধারণাটি নিয়ে দীর্ঘদিন গবেষণা করেছেন। এতে রংয়ের সঙ্গে বিভিন্ন উদ্ভিদ, যেমন পাট, কলমী, মেথি শাক ও ইউক্যালিপটাসের বীজ মিশিয়ে রাখা হয়েছে, যাতে খেলার পর মাটিতে পড়ে থাকলে বীজ থেকে অঙ্কুরোদ্গম শুরু হয়ে নতুন সবুজ প্রাণ গড়ে তুলতে পারে।

এই আবির তৈরিতে ব্যবহার করা হয়েছে প্রাকৃতিক উপাদান, যেমন চাল বা ভুট্টার গুঁড়ো, ময়দা ও অ্যারারুট। পলাশ ও গাঁদার পাপড়ি হলুদ রঙের জন্য, বিট মূল দিয়েই লাল রঙের আবির তৈরি হয় এবং সবুজ রঙের জন্য পালং শাকের পাতা ব্যবহার করা হয়েছে। সবই একেবারেই রাসায়নিকমুক্ত ফলে এটি স্বাস্থ্যের জন্যও ক্ষতিকর নয় বলে গবেষকরা দাবি করেন।

গবেষণার ফল ইতোমধ্যে ‘ইন্টারন্যাশনাল জার্নাল অফ সায়েন্টিফিক রিসার্চ ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট (’International Journal of Scientific Research in Engineering and Management)।-এ প্রকাশিত হয়েছে ।

দোলের পরে মাটিতে পড়ে থাকা আবির থেকেই যদি নতুন গাছের চারা গজায়,তাহলে রঙের উৎসবই হয়ে উঠতে পারে সবুজের উৎসব। প্রায় এক বছর আগে সেই ভাবনাকে বাস্তবে রূপ দিতেই শুরু হয় গবেষণা। লক্ষ্য একটাই আনন্দের রঙ ছড়িয়ে দিয়ে প্রকৃতির কোলে ফিরিয়ে দেওয়া সবুজের।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন