25 C
Kolkata
Thursday, February 12, 2026
spot_img

পুণে-পুলিশের দাবী মানতে নারাজ তৃণমূল! পরিযায়ী শ্রমিকের বাড়ি যাচ্ছেন অভিষেক

কলকাতা: মহারাষ্ট্রের পুণের করেগাঁও ভিমা এলাকায় পুরুলিয়ার বরাবাজার থানার পরিযায়ী শ্রমিক (Migrant worker) সুখেন মাহাতোর মৃত্যুকে কেন্দ্র করে চড়ছে উত্তেজনার পারদ। ওই পরিযায়ী শ্রমিকের (Migrant worker) মৃত্যুর ঘটনায় বিবৃতি দিয়েছে পুণের পুলিশ। যার প্রেক্ষিতে ক্ষোভে ফুঁসছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস (TMC)।

বিবৃতিতে পুণে পুলিশের দাবী, মত্ত অবস্থায় দুজন ব্যক্তির সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন পুরুলিয়ার সুখেন মাহাতো। সেই বিবাদের জেরেই সুখেন খুন হয়েছেন বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশের। তবে গেরুয়া রাজ্য মহারাষ্ট্রের পুলিশের এই দাবী মানতে নারাজ তৃণমূল। নিজের ‘মুখ রক্ষায়’ এই দাবী করছে বলে দাবী ঘাসফুল শিবিরের।

পরিযায়ী শ্রমিকের বাড়ি যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

এই আবহে মৃত পরিযায়ী শ্রমিকের পরিবারের সঙ্গে দেখা করছে শুক্রবার পুরুলিয়া যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) বলে জানা গিয়েছে। উল্লেখ্য, বৃহস্পতিবার সমাজমাধ্যমে ঘটনার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্সে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) লেখেন, “এক যুবককে তাঁর ভাষা, পরিচয়, শিকড়ের জন্য টার্গেট করা হল! এটি নিছক একটি খুন নয়, বরং ঘৃণাজনিত অপরাধ।”

পাশাপাশি, অবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি আরও লেখেন, “এই শোকের সময় বাংলা আপনাদের পাশে আছে। ন্যায়বিচার নিশ্চিত করতে কোনও প্রচেষ্টার ত্রুটি রাখা হবে না।”

বস্তুত, বুধবার সকালে মহারাষ্ট্রের পুণের করেগাঁও ভিমা এলাকায় পুরুলিয়ার বরাবাজার থানার পরিযায়ী শ্রমিক (Migrant worker) সুখেন মাহাতোর মৃতদেহ উদ্ধার হয়। ২০২১ সালে পুণের করেগাঁও ভিমায় সনৎবাড়ি এলাকায় একটি গাড়ির যন্ত্রাংশ তৈরির কারখানায় কাজে গিয়েছিলেন পুরুলিয়ার বান্দোয়ানের বরাবাজার থানার তুমড়াশোলের বাঁধডির বাসিন্দা সুখেন মাহাতো। বুধবার ওই কারখানার পাশেই তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার হয়। খবর সামনে আসতেই সরব হয় পুরুলিয়ার তৃণমূল কংগ্রেস।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন