21.3 C
Kolkata
Wednesday, February 25, 2026
spot_img

তৃণমূলের খসড়া প্রার্থীতালিকা প্রস্তুত: ভবানীপুর-রসবিহারী-বালিগঞ্জ—কে কোথায় লড়বেন?

কলকাতা: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ বাকি। জারি হয়নি নির্বাচনের নির্ঘণ্ট! তার আগেই একধাপ এগিয়ে খসড়া প্রার্থীতালিকা প্রকাশ করেছে শাসকদল তৃণমূল (TMC)। ছাব্বিশের বিধানসভা (West Bengal Assembly Election 2026) ভোটে বিরোধীদের যে এক চুলও জমি ছাড়তে নারাজ, ঠারেঠোরে তাই জানিয়ে দিল ঘাসফুল শিবির। কিন্তু প্রশ্ন হচ্ছে, ২০২৬ বিধানসভা ভোটে হাইভোল্টেজ আসনগুলিতে প্রার্থী বাছাইয়ের বিষয়ে কতটা পাকাপোক্ত ‘গেমপ্ল্যান’ করল তৃণমূল?

যতদূর জানা গিয়েছে, কলকাতার বিধানসভা কেন্দ্র গুলিতে প্রার্থী তালিকা মোটের উপর একই থাকছে। দেখে নেওয়া যাক, ভবানীপুর-রসবিহারী-বালিগঞ্জ সহ কলকাতার কেন্দ্রগুলিতে কাদের উপর ভরসা রাখছে শাসকদল:

  • ভবানীপুর: ২০২১ বিধানসভা (West Bengal Assembly Election 2026) ভোটে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কাছে হেরে উপনির্বাচনে ভবানীপুরে বিপুল ভোটে জিতে মুখ্যমন্ত্রীর আসন টিকিয়ে রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২৬ বিধানসভা ভোটে ভবানীপুর কেন্দ্র থেকেই তিনি ফের লড়তে চলেহেন বলে জানা গিয়েছে।
  • রাসবিহারী: রাসবিহারী কেন্দ্রে দেবাসিশ কুমারের প্রার্থী হওয়া প্রায় নিশ্চিত।
  • কলকাতা বন্দর: কলকাতা বন্দর কেন্দ্রেও বদলাচ্ছে না প্রার্থী। ফিরহাদ হাকিমই ওই আসনে লড়তে চলেছেন, যা প্রায় নিশ্চিত।
  • বালিগঞ্জ: বালিগঞ্জের বর্তমান বিধায়ক ও মন্ত্রী বাবুল সুপ্রিওর আসন বদলের সম্ভাবনা বেশি। বাবুলের জায়গায় প্রবীণ নেতা ও মন্ত্রী শোভন চট্টোপাধ্যায় লড়তে পারেন, বলে জানা গিয়েছে।
  • টালিগঞ্জ: অরূপ বিশ্বাসের প্রার্থীপদ প্রায় নিশ্চিত।
  • বেহালা পূর্ব: ২০২১-এ বেহালা পূর্বে জয়ী হয়েছিলেন তৃণমূলের রত্না চট্টোপাধ্যায়। ছাব্বিশেও (West Bengal Assembly Election 2026) তিনিই প্রার্থী হবেন বলে জানা গিয়েছে।
  • বেহালা পশ্চিম: প্রার্থী বদলের সম্ভাবনা প্রায় নিশ্চিত; অভিজ্ঞ কোনো নেতা দায়িত্ব নিতে পারেন।
  • উত্তর কলকাতা: দু-একটি আসন ছাড়া অন্য আসনে বড় পরিবর্তনের সম্ভাবনা নেই।

নন্দীগ্রামে কাকে বাছবে তৃণমূল?

বলা বাহুল্য, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামকে বলা হয় ‘হটস্পট’। একুশের হারের পর এই আসনে প্রার্থী বাছাই নিয়ে যথেষ্ট বিচক্ষণ তৃণমূল কংগ্রেস। শুভেন্দুর মত বিজেপির হেভিওয়েট নেতাকে হারাতে কে হবেন তুরুপের তাস? সেই নিয়ে রাজ্য রাজনীতিতে জল্পনার পারদও চলছে। তবে সূত্রের খবর, নন্দীগ্রামের জমি পুনরুদ্ধারে নন্দীগ্রামের কোনও ভূমিপুত্রকেই দাঁড় করাতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন