24.8 C
Kolkata
Monday, March 16, 2026
spot_img

মঙ্গলে তৃণমূল-বিজেপি প্রার্থীতালিকা প্রকাশের সম্ভাবনা: বৈঠকে বসেছে বিজেপি

কলকাতা: নির্ঘণ্ট প্রকাশের সাথে সাথেই বেজে গিয়েছে ভোটের দামামা। রবিবার ভোটের সময়সূচী প্রকাশের পরই প্রার্থী তালিকা (Candidate List) নিয়ে বৈঠকে বসেছে বঙ্গ বিজেপি। বৈঠকে রয়েছেন শমীক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, ভূপেন্দ্র যাদব, সুনীল বনশল। বৈঠক সূত্রে খবর, মঙ্গলবার প্রথম দফায় ১৪৫ প্রার্থীর নাম প্রকাশ করতে পারে বিজেপি।

মোট তিন দফায় বিজেপির প্রার্থী তালিকা (Candidate List) প্রকাশের সম্ভাবনা রয়েছে। সোমবার দিল্লিতে ফের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসবেন শমীক-শুভেন্দু-সুকান্ত, বলে জানা গিয়েছে। দলীয় সূত্রে খবর, ছাব্বিশের ভোটে প্রার্থী তালিকায় যুব সমাজ, মহিলাদের প্রাধান্য দেওয়ার পাশাপাশি দলের বর্ষীয়ান, বরিষ্ঠ নেতাদের অগ্রাধিকার দেবে বিজেপি। বর্তমান বিধায়ক এবং প্রাক্তন সাংসদদের দেওয়া হতে পারে টিকিট।

একই দিনে প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে তৃণমূল

পাশাপাশি, মঙ্গলেই প্রার্থী তালিকা (Candidate List) প্রকাশ করতে পারে তৃণমূল। বিজেপিকে ফের পরাস্ত করতে নবীনদের লাইন-আপ করছে তৃণমূল বলে দলীয় সূত্রে খবর। আসন্ন ভোটে তৃণমূলের তরফে বেশ কিছু নতুন মুখ দেখা যেতে পারে বলে মনে কড়া হচ্ছে। বলা বাহুল্য, সোমবার জ্বালানি সংকটের জন্য কেন্দ্র সরকারের নীতিকে দায়ী করে রাজপথে মিছিল করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরের দিনই বিজেপির পাশাপাশি তৃণমূলও প্রার্থীতালিকা প্রকাশ করবে বলে জানা গিয়েছে। দলীয় সূত্রে খবর, তৃণমূলের প্রার্থী তালিকা ইতিমধ্যেই তৈরি। তবে আনুষ্ঠানিকভাবে সম্ভবত মঙ্গলবার তালিকা প্রকাশ করা হবে।

এগিয়ে বামেরা

তবে প্রার্থী তালিকা (Candidate List) প্রকাশের বিষয়ে তৃণমূল-বিজেপির থেকে এগিয়ে রয়েছে বামেরা। সোমবারই তাঁরা প্রার্থী তালিকা প্রকাশ করতে পারেন বলে জানিয়েছেন মহম্মদ সেলিম। এক বা দুই দফায় তালিকা প্রকাশ করতে পারেন বলে জানান মহম্মদ সেলিম। শরীক দলগুলোর সঙ্গে আসন বন্টনের জট প্রায় শেষের মুখে, বলে সূত্রের খবর।

বেজে গিয়েছে ভোটের ডঙ্কা

প্রসঙ্গত, রবিবার বিকেল ৪ টেয় সাংবাদিক বৈঠকে পশ্চিমবঙ্গ সহ ৩ রাজ্য ও এক কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছেন মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমার। পশ্চিমবঙ্গে ২৩ এবং ২৯ এপ্রিল দুই দফায় ভোট হবে। প্রথম দফায় উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ, মালদা, পশ্চিম ও পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমান। দ্বিতীয় দফায়, কলকাতা সহ দুই ২৪ পরগণা, পূর্ব বর্ধমান, হুগলী, নদিয়া, হাওড়ায় ভোট। ফলাফল ঘোষণা ৪ মে। প্রথম দফায় ১৫২ এবং দ্বিতীয় দফায় ১৪২ টি আসনে ভোট অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন