29 C
Kolkata
Wednesday, February 11, 2026
spot_img

“একা লড়ার মুরোদ নেই”! হুমায়ুন-সেলিম বৈঠকের পর খোঁচা কুণালের

কলকাতা: “সিপিএম প্রকাশ্যে স্বীকার করুক ২৯৪ কেন্দ্রে লড়ার ক্ষমতা সিপিএম (CPIM) এবং বামফ্রন্টের নেই। তাই কংগ্রেস, নওসাদ, হুমায়ুনের দুয়ারে ঘুরতে হচ্ছে”! বুধবার রাতে নিউটাউনের হোটেলে সেলিম-হুমায়ুনের বৈঠকের পর জোরদার কটাক্ষ করলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)।

X link: https://x.com/KunalGhoshAgain/status/2016919771737182251

মিডিয়া আর সোশ্যাল মিডিয়ায় লাগাতার ডায়লগবাজি, ছয় সেকেন্ডের বাতেলায় তুবড়ি ফোটানো—সবই চলছে, কিন্তু ২৯৪ আসনে লড়ার মুরোদ নেই? বামফ্রন্ট যে একা নয়, ছয়-সাত দলের জোট—সেটাও মনে করিয়ে দিয়ে কুণাল ঘোষ (Kunal Ghosh) কটাক্ষ করেন, এই বাস্তবতা মেনে নিতে কষ্ট হচ্ছে। তাঁর অভিযোগ, এ বাড়ি-ও বাড়ি, হোটেল-দরজায় ঘুরে অস্তিত্ব রক্ষার চেষ্টায় মরিয়া মহম্মদ সেলিমের (MD Salim) দল। চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে কুণালের সাফ বার্তা—“কমরেড, জোরে বলুন, আমাদের একা লড়ার মুরোদ নেই।”

প্রসঙ্গত, ছাব্বিশের বিধানসভা ভোটে জোট ছেড়ে একা লড়ার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস। তাই আইএসএফের পাশাপাশি এবার তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবিরের (Humayun Kabir) সঙ্গে জোট করতে চাইছে সিপিআইএম, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। বুধবার রাতে নিউটাউনের একটি হোটেলে হুয়ায়ুন কবিরের সঙ্গে CPIM রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের (MD Salim) বৈঠকের পর সিপিআইএম-এরই একাংশের প্রশ্নের মুখে পড়েছেন রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।

হুমায়ুনের সঙ্গে বৈঠকের সেলিমের বৈঠকের বিষয়ে সম্পাদকমণ্ডলীর কাছে কোনও খবর ছিল না বলে দাবী তাঁদের। সিপিআইএমের সম্পাদকমন্ডলীর একাংশের প্রশ্ন, “কি এমন গোপনীয় বৈঠক যে সম্পাদকমণ্ডলীর সঙ্গে একবার আলোচনা পর্যন্ত করা হল না?”

অন্যদিকে, বৈঠকের বিষয়ে মহম্মদ সেলিম (MD Salim) জানান যে তিনি “হুমায়ুনের মন বুঝতে” গিয়েছিলেন। এই নিয়েও কটাক্ষ ছুঁড়েছেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। তিনি বলেন, “প্রথম প্রথম প্রেমে পড়েছেন নাকি? মন বুঝতে গিয়েছিলেন! আসলে সিপিআইএমের রাজ্য সম্পাদক এখন দেউলিয়া হাতে এ বাড়ি-ও বাড়ি ঘুরছেন।”

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন