25.2 C
Kolkata
Tuesday, March 10, 2026
spot_img

রাজ্যের আলু বাজারে হুলস্থুল, চাষিদের পাশে সরাসরি মুখ্যমন্ত্রী

Aaj India Desk,কলকাতা : রাজ্য রাজনীতিতে আলুর দামকে ঘিরে বিজেপির কার্যকলাপ চোখে পড়ার মতোই সক্রিয় ছিল। কিন্তু এবার চাষিদের ভাবমূর্তি ফেরাতে সরাসরি হস্তক্ষেপ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। মঙ্গলবার ধর্না মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী স্পষ্ট আভাস দিলেন যে, রাজ্য সরকার চাষিদের পাশে দাঁড়াতে প্রত্যেক পদক্ষেপ নেবে।

রাজ্যজুড়ে আলুর অতিরিক্ত উৎপাদন চাষিদের মাথায় ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে। দাম না পাওয়ায় উদ্বিগ্ন চাষিদের পাশে দাঁড়াচ্ছে রাজ্য সরকার (State Government)। ঘোষণা করা হলো “পটেটো প্রোকিউরমেন্ট স্কিম”,(Potato Procurement Scheme) যার মাধ্যমে সরকার সরাসরি আলু কিনবে। হিমঘরের মালিকরাও যাতে সহজে আলু কিনতে পারেন, সেই জন্য ব্যাঙ্ক ঋণের প্রক্রিয়া সরল করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) মঙ্গলবার ধর্মতলার ধরনা মঞ্চ থেকে বলেন, ‘আলু আমরা নিজেরায় কিনে নেব। যেখানে আলু পড়ে আছে, সেখানে গিয়ে সরকার তা কিনবে।’

পটেটো প্রোকিউরমেন্ট স্কিম (Potato Procurement Scheme)। এই প্রকল্পের মাধ্যমে চাষিদের থেকে সরাসরি কুইন্টাল প্রতি ৯৫০ টাকা (ন্যূনতম দর) দরে আলু কেনা হচ্ছে। রাজ্যের আলু চাষিরা অতিরিক্ত উৎপাদন নিয়ন্ত্রণে নিয়ে আসতে এই উদ্যোগে স্বস্তি পাচ্ছেন।

রাজ্যজুড়ে এই উদ্যোগ চাষি সম্প্রদায়ের জন্য এক বিশাল সহায়তা হিসেবে কাজ করছে। আলুর অতিরিক্ত উৎপাদন ও বাজারের অনিশ্চয়তার কারণে চাষিরা যে অর্থনৈতিক চাপের মুখোমুখি ছিলেন, সেই চাপ কমানোর দিকে এটি একটি বড় পদক্ষেপ।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন