18 C
Kolkata
Tuesday, February 17, 2026
spot_img

“আমি বলার পর সরকার লাইনে এসেছে”! বিস্ফোরক দাবী শুভেন্দু

কলকাতা: অনলাইন থাকতে লাইন কেন? ১০ ফেব্রুয়ারি তমলুকের পর শনিবার সাংবাদিক সম্মেলন থেকে প্রশ্ন তুলেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্যের হাজার হাজার যুবক-যুবতীকে বেকার ভাতা দিতে ডিজিট্যাল ইন্ডিয়ার যুগে লাইনে দাঁড় করাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বলে তোপ দেগেছিলেন শুভেন্দু। তাঁর অভিযোগের পরেই “সরকার লাইনে” এসেছেন বলে দাবী করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

X Link: https://x.com/SuvenduWB/status/2023302093709463778

বস্তুত, বিধানসভার অন্তর্বর্তী বাজেটে রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য যুবসাথী বেকার ভাতার ঘোষণা হয়। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানিয়েছিলেন শুধু অফলাইনে যুবসাথী (Yuvasathi) রেজিস্ট্রেশন ক্যাম্প থেকে লাইনে দাঁড়িয়েই যুবসাথীর ফর্ম নেওয়া ও ফিলাপ করে জমা দেওয়া যাবে। এই নিয়ে প্রশ্ন তোলে বিজেপি। শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) কেন্দ্রের ডিজিট্যাল ইন্ডিয়ার প্রচারের আছিলায় তৃণমূল সরকারকে কটাক্ষ করেন, বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।

রবিবার থেকে রাজ্যের ২৯৪ টি জায়গায় যুবসাথী (Yuvasathi) রেজিস্ট্রেশন ক্যাম্প শুরু হয়েছে। সোমবার সমাজমাধ্যমে ১০ ফেব্রুয়ারি তমলুকের সাংবাদিক সম্মেলনের একটি অংশ পোস্ট করে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) লেখেন, “আমি বলার পরে চেতনা জাগ্রত হয়েছে। এবার তবে, লাইন নয় অনলাইন!”

কটাক্ষের সুর আরও একধাপ চড়িয়ে বিরোধী দলনেতা লেখেন, “সরকার লাইনে এসেছে, বেকার ভাতার ফর্ম পূরণ অনলাইনে করা যাবে। আশা করি আবার পাড়ায় পাড়ায় যুবক যুবতীদের না ভয় দেখানো হয় বা ভুল বোঝানো হয় যে যারা লাইনে দাঁড়িয়ে ফর্ম পূরণ করে জমা দেবে তাদের অগ্রাধিকার দেওয়া হবে”।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন