22.4 C
Kolkata
Saturday, March 7, 2026
spot_img

ধর্মতলায় ধুন্ধুমার! পার্শ্বশিক্ষকদের দাবী “মোদী-শাহ-ভ্যানিশ কুমারকে” শোনাতে বললেন মুখ্যমন্ত্রী!

কলকাতা: ধর্মতলার ধর্নামঞ্চে আন্দোলনকারীদের “নো এন্ট্রি”। শুক্রবার ঠারেঠোরে এই বার্তাই দিল রাজ্যের শাসকদল ও পুলিশ। মুখ্যমন্ত্রীর ধর্নামঞ্চের সামনে নিজেদের দাবিদাওয়া জানাতে গিয়ে বাধাপ্রাপ্ত হলেন আন্দোলনকারী পার্শ্বশিক্ষকরা (Para Teachers)। প্ল্যাকার্ড হাতে ধর্নামঞ্চের কাছে যেতেই হস্তক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

আন্দোলনকারীদের কার্যত সরিয়ে দিল পুলিশ। শুধু তাই নয়, পার্শ্বশিক্ষকদের আন্দোলনকে “রাজনীতির রং” লাগাতেও ছাড়লেন না মুখ্যমন্ত্রী। ধর্নামঞ্চ থেকে আন্দোলনকারীদের উদ্দেশ্যে বললেন, “রাজনীতি করবেন না”। বরং, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে গিয়ে এসব করতে বললেন তিনি।

দাবী শোনার কেউ নেই?

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি থেকে আদালতের নির্দেশে বিকাশ ভবনের সামনে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন পার্শ্বশিক্ষকেরা (Para Teachers)। স্থায়ীকরণ ও বেতন বৃদ্ধির দাবিতে বৃহস্পতিবার কালীঘাট অভিযানের ডাক দেয় পার্শ্বশিক্ষকদের সংগঠন শিক্ষক ঐক্য মঞ্চ। শিয়ালদহ থেকে মিছিল শুরু হয়ে কলেজ স্ট্রিটে পৌঁছতেই পুলিশ বিক্ষোভকারীদের আটকে দেয়। এর পরই সেখানে শুরু হয় পথ অবরোধ এবং অবস্থান বিক্ষোভ।

পার্শ্বশিক্ষকদের দাবি, ২০০৯ সালে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) তাঁদের আন্দোলনের মঞ্চে এসে স্থায়ীকরণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। পরে ২০১১ সালে মন্ত্রিসভার বৈঠকে ধাপে ধাপে স্থায়ীকরণের সিদ্ধান্তও নেওয়া হয়। কিন্তু অভিযোগ, তার পর প্রায় ১৫ বছর কেটে গেলেও সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন হয়নি। কিন্তু তাঁদের দাবিদাওয়া রাজ্যের অভিভাবক শুনতে নারাজ। কেন্দ্র সরকার, নির্বাচন কমিশনকে দাবী শোনাতে বলায় হতভম্ভ আন্দোলনকারী পার্শ্বশিক্ষকরা।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন