25 C
Kolkata
Sunday, March 29, 2026
spot_img

চায়ের কাপ হাতে ঘরে ঢুকেই স্তব্ধ ছেলে – মায়ের দেহ আছে, কিন্তু মাথা নেই!

Aaj India, জলপাইগুড়ি: কয়েক ঘণ্টা আগেও সব স্বাভাবিক ছিল। কিন্তু তার মধ্যে আচমকাই নেমে এল বিভীষিকা। বৃদ্ধার মাথা কেটে নিয়ে চলে গেছে দুষ্কৃতীরা। এই নৃশংস হত্যাকাণ্ডে শিউরে উঠেছে জলপাইগুড়ির(Jalpaiguri) চরচন্ডী গ্রাম। জানা যায়, মৃত ৭৩ বছরের বৃদ্ধা সমিজা খাতুন(Shomeja Khatun) জলপাইগুড়ি জেলার বাহাদুর গ্রাম পঞ্চায়েতের চরচন্ডী গ্রামের বাসিন্দা। অভিযোগ, দুষ্কৃতীরা বৃদ্ধার দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে নিয়ে চম্পট দেয়।

পরিবার সূত্রে খবর পাওয়া গেছে, শনিবার সকালে মা’কে চা দিতে ঘরে গিয়েছিলেন ছেলে ইউসুফ আলি (Yusuf Ali)। কিন্তু ঘরে মাকে না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন তিনি। আশপাশে খোঁজাখুঁজির পর বাড়ির পিছনের একটি ফাঁকা জায়গায় মায়ের দেহ পড়ে থাকতে দেখেন। তবে দেহের পাশে মাথা না থাকায় রীতিমতো হতভম্ব হয়ে পড়েন তিনি।

খবর ছড়াতেই এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়। ঘটনাস্থলে পৌঁছয় জলপাইগুড়ি কোতোয়ালি থানার বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনীও। গোটা এলাকা ঘিরে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ।

কী কারণে এই নৃশংস খুন, তার পিছনে ব্যক্তিগত শত্রুতা, সম্পত্তি বিবাদ নাকি অন্য কোনও রহস্য রয়েছে – সব দিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পরিবারের সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরিচিত কেউ জড়িত কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। প্রকাশ্য দিবালোকে এমন ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্কে দিন কাটাচ্ছেন এলাকার বাসিন্দারা। দ্রুত দোষীদের গ্রেফতারের দাবিতে সরব হন স্থানীয়রা।

 

 

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন