29 C
Kolkata
Wednesday, February 11, 2026
spot_img

মূর্তি ভাঙচুরের ঘটনায় ফের উত্তপ্ত বাংলাদেশ-সীমান্তবর্তী জেলা! মোতায়েন বিশাল পুলিশ বাহিনী

মালদা: সাম্প্রতিককালে বাংলাদেশে হিন্দু দেবদেবীর মূর্তি ভাঙচুরের (Idol Vandalise) ঘটনার রেশ কার্যত আছড়ে পড়েছে এপার বাংলাতেও। সীমান্ত লাগোয়া জেলাগুলির ক্ষেত্রে এই ধরণের অশান্তির সংখ্যা বেশি। এবার রাধা-কৃষ্ণ মূর্তি ভাঙচুরের ঘটনায় উত্তপ্ত বাংলাদেশ সীমান্ত লাগোয়া জেলা মালদা।

অভিযোগ, বৃহস্পতিবার রাতে মালদার হরিবাসর মন্দিরে পাঁচটি রাধা-কৃষ্ণের মূর্তি ভেঙে (Idol Vandalise) পাশের বাগানে ফেলে রেখে পালায় দুষ্কৃতিরা। অভিযোগ, রাতের অন্ধকারে এসেই ওই ধ্বংসলীলা চালানো হয়েছে। ঘটনায় ধর্মীয় উত্তেজনা ছড়ানোর আশঙ্কায় এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। যদিও এলাকার হিন্দু-মুসলিমরা একত্রিত হয়েই দোষীদের শাস্তির দাবী জানাচ্ছে।

ঘটনা জানাজানি হতেই থানায় অভিযোগ

স্থানীয় সূত্রে খবর, মালদার ওই হরিবাসর বেশ পুরনো মন্দির। সেখানে রাধা-কৃষ্ণের পাঁচটি বিগ্রহ ছিল। সকালে মন্দিরের পাশের বাগানে মূর্তি গুলোর ভাঙা অংশ পড়ে থাকতে দেখে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় হরিশচন্দ্রপুর থানায় খবর পৌঁছতেই একালায় বিরাট পুলিশ বাহিনী পাঠান আইসি মনোজিৎ সরকার। মূর্তি ভাঙার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যাতে কোনও অশান্তি না ছড়ায় তাই কড়া পুলিশি নজরদারি চালানো হচ্ছে বলে খবর। ঘটনাস্থলে যান চাঁচলর মহকুমার প্রশাসনিক আধিকারিকরাও। ইতিমধ্যেই মূর্তি ভাঙার (Idol Vandalise) পেছনে কাদের হাত রয়েছে, সেই তদন্তে নেমেছে পুলিশ।

ফের শুভেন্দুর নিশানায় মমতা

ঘটনাকে কেন্দ্র করে ফের রাজ্য প্রশাসন ও মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এক্সে তিনি লেখেন, “পশ্চিমবঙ্গে মমতা সরকারের অপশাসনে হিন্দুদের মন্দির ও হিন্দু দেবদেবীদের উপর বার বার আক্রমণ করা হচ্ছে।”

X link: https://x.com/SuvenduWB/status/2014214435725066418

শুভেন্দু আরও লেখেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের এই ধরনের ঘটনায় উদাসীনতা এবং এমন ঘটনায় দোষীদের খুঁজে দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়ার কারণে হিন্দুদের আস্থার উপর আঘাতের মত ঘটনা দিন প্রতিদিন বেড়েই চলেছে। ২০২৬ এর বিধানসভায় হিন্দুরা মমতা বন্দ্যোপাধ্যায়কে এর জবাব দেবে, কারণ হিন্দুরা জানে পুনরায় এই সরকার ক্ষমতায় আসলে তাদের অবস্থা বাংলাদেশের হিন্দুদের মতো হবে।”

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন