কলকাতা: “একদিকে এত শ্রমিকের মৃত্যু, বস্তুত তৃনমূলী লুটেরাদের জন্য খুন! অন্যদিকে প্রতিবাদের নামে বিজেপির মিছিলে ডিজে বাজিয়ে নৃত্য!” আনন্দপুরের নাজিরাবাদে জোড়া কারখানা অগ্নিকান্ডের (Anandapur fire) ঘটনায় তৃণমূল-বিজেপিকে একযোগে বিঁধলেন সুজন চক্রবর্তী (Sujan Chakraborty)। সমাজমাধ্যমে ক্ষোভ উগড়ে দিয়ে সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য এই ঘটনাকে “চূড়ান্ত অসভ্যতা এবং অমানবিকতা” বলে উল্লেখ করেন। এই বিজেপি-তৃনমূলী রাজনীতিই বাংলার সর্বনাশ করছে বলে দাবী তাঁর।
X Link: https://x.com/Sujan_Speak/status/2017264967964381445
বেআইনিভাবে Wetland বিক্রি!
আনন্দপুর অগ্নিকান্ডের (Anandapur fire) ঘটনায় ‘চক্রান্তের’ ইঙ্গিত দেন সুজন চক্রবর্তী (Sujan Chakraborty)। তাঁর অভিযোগ, ইস্টার্ন মেট্রোপলিটান বাইপাসের পাশের জলাভূমি গুলো ২০১১ সাল পর্যন্ত ফাঁকা ছিল। কিন্তু এখন সব বেআইনিভাবে বুজিয়ে ফেলা হচ্ছে, বিক্রি করা হচ্ছে। সুজনের তোপ, “পুরোটাই শাসকদলের মদতে হচ্ছে। টাকা এঘাট ওঘাট ঘুরে কালীঘাট পর্যন্ত যাচ্ছে”। ২৫ জন কর্মীর মৃত্যুর ঘটনায় দমকলমন্ত্রী, নগরোন্নয়ন মন্ত্রীকে কেন খারিজ করা হয়নি? বলে প্রশ্ন তোলেন বরিষ্ঠ বাম-নেতা (Sujan Chakraborty)।
X Link: https://x.com/Comrade_Arindam/status/2017236775807393897
আনন্দপুর অগ্নিকান্ডে মৃতের সংখ্যা প্রায় ২৭!
প্রসঙ্গত, রবিবার রাত ৩ টে নাগাদ আনন্দপুরের নাজিরাবাদের ডেকরেটর্স এবং ওয়াও মোমো গুদামে অগ্নিকান্ডের ঘটনায় এখনও পর্যন্ত ২৭ জনের মৃত্যুর কথা জানা গিয়েছে। উদ্ধার হয়েছে প্রায় ২৫ টি দেহাংশ। জোড়া কারখানার অগ্নিকান্ডের (Anandapur fire) ঘটনায় প্রশ্ন ওঠে ফায়ার লাইসেন্স নিয়ে। প্রায় ৭২ ঘন্টা ধরে আগুন জ্বলে ওই দুই কারখানায়। বাড়তে থাকে মৃতের সংখ্যা। এই নিয়ে শুক্রবার বিক্ষোভ মিছিল করেন শুভেন্দু। কিন্তু মৃত্যুমিছিলের প্রতিবাদ মিছিলে ডিজে বাজিয়ে নাচ-গান? এই নিয়ে ফের প্রশ্নের মুখে রাজ্যের প্রশান বিরোধী দল বিজেপি।


