Aaj lndia Desk, কলকাতা: হোলির আগেই গরমের ইঙ্গিত স্পষ্ট। আবহাওয়া দফতরের পূর্বাভাস (Weather Forecast) বলছে, মার্চের প্রথম সপ্তাহ থেকেই তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে, হোলি সময় শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে হবে বলেই আশঙ্কা ।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আপাতত বড় কোনও বৃষ্টির সম্ভাবনা নেই। শুষ্ক পশ্চিমা হাওয়ার প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে। আগামী কয়েক দিনে পারদ ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলে পূর্বাভাস(Weather Forecast).
বর্তমানে কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করছে। তবে আবহাওয়াবিদদের মতে, রোদের তেজ ও আর্দ্রতার তারতম্যের কারণে গরমের অনুভূতি আরও বেশি হতে পারে। বিশেষ করে হোলির সময় বাইরে বেরোলে রোদে অস্বস্তি বাড়ার সম্ভাবনা রয়েছে(Weather Forecast)
অন্যদিকে ,উত্তরবঙ্গের ক্ষেত্রে পরিস্থিতি খানিক আলাদা। পাহাড়ি এলাকায় আংশিক মেঘলা আকাশ ও হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও সমতলে তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে।
আবহাওয়া দফতরের পরামর্শ, এই সময় পর্যাপ্ত জলপান করা, রোদে দীর্ঘক্ষণ না থাকা এবং প্রয়োজনে হালকা সুতির পোশাক ব্যবহার করা উচিত। উৎসবের আমেজের মধ্যেও গরমের সতর্কতা মেনে চলার বার্তা দিয়েছেন বিশেষজ্ঞরা।


