22 C
Kolkata
Friday, February 20, 2026
spot_img

ট্যাপের জলে দূষণ! ঘাটালে বাড়ছে অসুস্থতা

Aaj India Desk, পশ্চিম মেদিনীপুর : দীর্ঘদিন ধরেই বিতর্কের কেন্দ্রে থাকা ঘাটাল (Ghatal) এলাকায় এবার নাগরিক স্বাস্থ্য নিয়ে শুরু হয়েছে উদ্বেগ।

সূত্র অনুযায়ী, ঘাটাল (Ghatal) পুরসভা এলাকায় দূষিত ট্যাপের জল পান করে অন্তত ৩০ জন অসুস্থ হয়েছেন। বিশেষ করে ১৩, ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ডে সবচেয়ে বেশি মানুষ অসুস্থ বলে জানানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুরসভার পক্ষ থেকে ট্যাপের জল পান না করার জন্য মাইকিং শুরু হয়েছে। পাশাপাশি কয়েকটি এলাকায় মেডিকেল ক্যাম্প বসানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে ট্যাপের জল পান করার পর পেট খারাপ, বমি, পেটের ব্যথা ও জ্বরের মতো উপসর্গ দেখা দিচ্ছে। শিশু ও বয়স্করা সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন। পরিবারে একই সঙ্গে একাধিক সদস্য অসুস্থ হয়ে পড়ায় আতঙ্ক ছড়িয়েছে পুরসভার ওয়ার্ডগুলিতে।

বাড়ছে জনভোগান্তি, অভিযোগ স্থানীয়দের

স্থানীয়দের দাবি, ট্যাপ খুললেই সাদা ফেনাযুক্ত জল বেরোচ্ছে। সেই জল পান করার পরই অসুস্থতা দেখা দিয়েছে।

পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে জল ট্যাঙ্ক পরিষ্কার করা হয়নি। ১৩ নম্বর ওয়ার্ডের জলের ট্যাঙ্কের ছাদ খসে পড়ছে বলেও জানানো হয়। সেই ট্যাঙ্ক থেকেই নিয়মিত জল সরবরাহ হওয়ায় দূষণের ঝুঁকি আরো বেড়েছে। আগেও বিষয়টি পুরসভাকে জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ তাদের।

তাঁদের আরও অভিযোগ, নিরাপদ জল না থাকায় অনেক পরিবারকে বাইরে থেকে জল কিনে খেতে হচ্ছে। কিন্তু জল সরবরাহ অনিয়মিত হওয়ায় সব সময় সেই জল পাওয়াও সম্ভব হচ্ছে না।

প্রশাসনের নজরে পরিস্থিতি

বর্তমানে স্বাস্থ্য দফতর ও ঘাটাল (Ghatal) পুরসভা পরিস্থিতির ওপর নজর রাখছে। জল পরীক্ষার রিপোর্ট আসার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। তবে স্থানীয়দের দাবি, পুরসভার দীর্ঘদিনের অবহেলার ফলেই এই নাগরিক স্বাস্থ্য সংকট তৈরি হয়েছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন