31.7 C
Kolkata
Friday, February 27, 2026
spot_img

বিরক্ত সুপ্রিম কোর্ট! চূড়ান্ত তালিকা প্রকাশের আগে ফের শীর্ষ আদালতে মমতা বন্দ্যোপাধ্যায়!

নয়াদিল্লি: রাত পোহালেই প্রকাশিত হবে এসআইআরের (SIR) চূড়ান্ত ভোটার তালিকা। তার আগে ফের সুপ্রিম কোর্টে (Supreme Court)  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার শীর্ষ আদালতে সওয়াল করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী। তাঁর দাবী, “কোন নথি গ্রহণ হবে আর কোনটা হবে না, সেই নির্দেশ দিচ্ছে কমিশন। এমনকি জুডিশিয়াল অফিসারদের কলকাতা বিচারপতির অনুমতি ছাড়া প্রশিক্ষণ দিচ্ছে কমিশন, বলেও দাবী করেন সিব্বল।

“জুডিশিয়াল অফিসারদের প্রশিক্ষণ দিচ্ছে কমিশন”, অভিযোগ তোলেন সিব্বল। যার প্রেক্ষিতে প্রধান বিচারপতি বলেন, “কমিশন প্রশিক্ষণ দেবে না তো কে দেবে?” শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফের বর্ষীয়ান আইনজীবী কপিল সিব্বলকে কার্যত ভর্ৎসনা করেই বিচারপতি জয়মাল্য বাগচী বলেন, আদালত তার কাজ বোঝে। এইভাবে বারংবার এসআইআর (SIR) নিয়ে শীর্ষ আদালতের (Supreme Court)  দ্বারস্থ হলে তো মুশকিল!

২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ

উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি এসআইআর (SIR)-চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। তালিকায় সকলের ন্সম থাকবে বলে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। কিন্তু ক্যাটাগরি উল্লেখ করা থাকবে। পরবর্তীকালে অতিরিক্ত তালিকাও প্রকাশিত হবে বলে জানানো হয়েছে। ২৮-এর তালিকায় থাকবে ৭ কোটি ৮ লক্ষ ভোটারের নাম।

অর্থাৎ প্রাথমিক স্ক্রুটিনিতে মৃত, স্থানান্তরিত এবং অনুপস্থিত হিসেবে চিহ্নিত ৫৮ লক্ষ ভোটারকেও এই তালিকায় অন্তর্ভুক্ত করা হচ্ছে। যাঁদের নাম, নথিতে কোনও সমস্যা নেই তাঁদের নামের পাশে তালিকায় ‘অ্যাপ্রুভড’ লেখা থাকবে। নাম বাদ যাওয়াদের পাশে ‘ডিলিটেড’ এবং যাদের তথ্য যাচাইয়ের কাজ চলছে তাদের নামের পাশে লেখা থাকবে ‘অ্যাজুডিকেশন’। এখনও পর্যন্ত প্রায় ৬০ লক্ষ ভোটারের নথি যাচাই বাকি। তাঁদের নথি যাচাইয়ের পর আরও তালিকা প্রকাশিত হবে বলে জানিয়েছে কমিশন।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন