কলকাতা: বুধবার মালদলের কালিয়াচকে বিক্ষোভ, বিচারবিভাগীয় আধিকারিকদের ঘেরাও, তাঁদের গাড়িতে পাথর ছোঁড়ার ঘটনায় রাজ্যকে তুলোধোনা কর সুপ্রিম কোর্ট (Supreme Court)। প্রধান বিচারপতি বলেন, “এই ঘটনা রাজ্য সরকারের দায়িত্ব পালনের ব্যর্থতার উদাহরণ!” কেন রাজ্য বিষয়টি কমিশনকে জানায়নি? তাহলে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে পরিস্থিতি সামাল দেওয়া যেত বলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। এই ঘটনায় মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজিপি এবং এসপিকে তীব্র ভর্ৎসনা করে শীর্ষ আদালত (Supreme Court)। তাঁদের শো-কজ নোটিশ দেওয়া হয়।
বিচারবিভাগীয় আধিকারিকদের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ
কালিয়াচকের ঘটনার পর বিচারবিভাগীয় আধিকারিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কমিশনের উপরেই আস্থা রাখল সুপ্রিম কোর্ট। বিচারকদের বাসস্থানে নিরাপত্তা মজবুতি, পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেয় প্রধান বিচারপতির বেঞ্চ। সেইসঙ্গে মালদহের ঘটনার তদন্তভার এনআইএ-এর হাতে তুলে দেওয়ার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট (Supreme Court)।
“ঠিক বলছে সুপ্রিম কোর্ট”, বললেন মমতা
অন্যদিকে, এদিন সাগরদিঘির জনসভা থেকে মালদহের ঘটনার জন্য বিজেপি এবং কমিশনকে বিঁধলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর দাবী, মালদলের কালিয়াচকে বিশৃঙ্খলা, বিক্ষোভ, বিচারবিভাগীয় আধিকারিকদের আটকে রাখার ঘটনা আদপে “বিজেপির গেমল্যান”। সাধারণ মানুষকে প্ররোচনায় পা দেওয়া থেকে বিরত থাকতে বলেন তিনি। সেইসঙ্গে, মালদলের ঘটনা নিয়ে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণকে সমর্থন জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেন, “জানেন, যারা বিশৃঙ্খলা করেছে তাঁদের বিরুদ্ধে সিবিআই, এনআইএ করছে। আপনারা শান্ত থাকুন। শান্তিপূর্ণভাবে আন্দোলন করুন। সুপ্রিম কোর্ট ঠিক বলছে”। সেইসঙ্গে “বিচারবিভাগীয় আধিকারিকদের নিরাপত্তা দিতে অয়ারেনি কমিশন” বলেও তোপ দাগেন মমতা। আগামী ৬ এপ্রিল সুপ্রিম করতে এসআইআর মামলার পরবর্তী শুনানি। তার আগে রাজ্যে নতুন করে এসআইআর ভোটার তালিকা নিয়ে উত্তেজনা তৈরি হয় কিনা, সেটাই দেখার।


