24 C
Kolkata
Tuesday, March 24, 2026
spot_img

আজই সাপ্লিমেন্টারি তালিকা: আপনার নাম আছে তো? জেনে নিন পদ্ধতি

Aaj lndia Desk, কলকাতা: আজ বিকেলেই বেরোতে পারে বহু প্রতীক্ষিত ভোটার তালিকার সাপ্লিমেন্টারি লিস্ট (Supplementary List) আর তাতেই বদলে যেতে পারে লক্ষ লক্ষ মানুষের ভোটাধিকার! প্রায় ৬০ লক্ষ নাম এখনও “আন্ডার অ্যাজুডিকেশন”-এ ঝুলে থাকলেও, তার মধ্যে ২৮ লক্ষের ভাগ্য নির্ধারণ হয়ে গিয়েছে। কিন্তু এখানেই টুইস্ট এই ২৮ লক্ষ নাম তালিকায় উঠলেই যে সবাই বৈধ ভোটার হিসেবে থেকে যাবেন, তার কোনও গ্যারান্টি নেই! অর্থাৎ, তালিকায় নাম থাকলেই নিশ্চিন্ত হওয়ার সুযোগ নেই শেষ মুহূর্তে বাদ পড়ার ঝুঁকিও থেকে যাচ্ছে।

আপনার নামও কি এই তালিকায়?

  • তাহলে দেরি না করে এখনই চেক করুন-
  • নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে
  • নিজের EPIC নম্বর বা নাম দিয়ে সার্চ করে
  • “Supplementary List” সেকশনে ঢুকে

কারণ, এই তালিকাই ঠিক করে দিতে পারে আপনি ভোট দেবেন, না শুধু দেখবেন! প্রকাশিত হতে পারে প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট (Supplementary List) , আর এবার ছবিটা একেবারে পরিষ্কারভাবে তুলে ধরতে পারে নির্বাচন কর্তৃপক্ষ।

কীভাবে ?

  • একসঙ্গে আসতে পারে দুটি আলাদা তালিকা
  • একটিতে থাকবে যাঁদের নাম চূড়ান্তভাবে ভোটার তালিকায় যুক্ত হয়েছে
  • অন্যটিতে থাকবে যাঁদের নাম বাদ পড়েছে
  • শুধু তাই নয়, একই তালিকার মধ্যেই থাকতে পারে আলাদা কলাম
  • Addition (নতুন সংযোজন)
    Deletion (বাতিল নাম)

অর্থাৎ, এক নজরেই বোঝা যাবে আপনার নাম জায়গা করে নিল, না কি ছিটকে গেল! তবে এটুকুতেই শেষ নয় এটাই কিন্তু প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট। সামনে আরও একাধিক তালিকা প্রকাশের সম্ভাবনা রয়েছে।
সুতরাং, চোখ রাখুন আপডেটে , কারণ একেকটি তালিকাই বদলে দিতে পারে ভোটের অঙ্ক!

সাপ্লিমেন্টারি ভোটার তালিকা (Supplementary List) দেখতে আর লাইনে দাঁড়ানোর দরকার নেই মোবাইল বা কম্পিউটারেই মিলবে সব আপডেট!
কোথায় দেখবেন?

১। ECINET অ্যাপ-এ

২। অথবা eci.gov.in ওয়েবসাইটে

কীভাবে দেখবেন?

খুব সহজ

  • ওয়েবসাইটে ঢুকে ক্লিক করুন
  • ‘SIR-2026 Download Electoral Roll’
  • তারপর বেছে নিন নিজের State (রাজ্য)
  • ‘Roll Type’ অপশনে গিয়ে সিলেক্ট করুন ‘SIR Supplementary Roll 2026’

ব্যস! কয়েক ক্লিকেই জেনে যাবেন আপনার নাম তালিকায় রইল, না বাদ গেল। এবার আর দেরি নয়, নিজেই চেক করে নিন নিজের ভোটাধিকার!

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন