কলকাতা: অনুমোদন ছাড়া হাইকোর্টের বৈঠকে কারা? সাংবাদিক বৈঠক থেকে চাঞ্চল্যকর অভিযোগ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar)। পাল্টা অভিযোগ প্রমাণের চ্যালেঞ্জ শশী পাঁজার। সুকান্তর অভিযোগ, “হাইকোর্টের বৈঠকে কারা উপস্থিত থাকবেন তা স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছিল সুপ্রিম কোর্ট। কিন্তু এসআইআর প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে”।
X Link: https://x.com/BJP4Bengal/status/2026204511468204538
শীর্ষ আদালতের নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, যে হাইকোর্টের প্রধান বিচারপতির উপস্থিতিতে জুডিশিয়াল অফিসারদের নিয়োগ প্রক্রিয়ায় কারা উপস্থিত থাকতে পারবেন। কিন্তু অনুমোদন ছাড়াই সোমবারের বৈঠকে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যসচিব মনোজ পন্থ (Manoj Pant)!
সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) দাবী করেন, “আমি বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি, গতকালের বৈঠকে উপস্থিত ছিলেন মনোজ পন্থ? তিনি তো এখন মুখ্যসচিব নেই। তাহলে কোন অধিকারবলে তিনি বৈঠকে উপস্থিত ছিলেন? কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির উপর চাপ তৈরির চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস”! পাশাপাশি মনোজ পন্থের বিরুদ্ধে এফআইআর দায়ের করে গ্রেফতারির দাবী তোলেন সুকান্ত মজুমদার।
কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর অভিযোগের প্রেক্ষিতে কি বলল তৃণমূল?
কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের অভিযোগের প্রেক্ষিতে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার (Shashi Panja) পাল্টা কটাক্ষ, “অভিযোগ না করে সেটা প্রমাণ করার চেষ্টা করুন”! তিনি আরও বলেন, “একজন শিক্ষিত মানুষ কিভাবে এইসব খেলো মন্তব্য করেন! কেন বুঝতে পারছেন না যে তাঁদের কথাগুলোকে মানুষ গুরুত্ব দিচ্ছে না”।
সাংবাদিকদের প্রশ্নে কি বললেন সুকান্ত?
সাংবাদিকদের প্রশ্নের মুখে সুকান্ত (Sukanta Majumdar) এদিন আরও বলেন যে তিনি এমনি এমনি এই অভিযোগ করছেন না। এই অভিযোগের তদন্ত হওয়া উচিৎ। সেইসঙ্গে তিনি আরও বলেন, “শুধু মনোজ পন্থের নামে যাবেন না। ওই বৈঠকে অনুমোদন ছাড়া আধিকারিকরা বৈঠকে উপস্থিত ছিলেন কিনা খোঁজ নেওয়া প্রয়োজন”।


