কলকাতা: বিধানসভা নির্বাচনের প্রাক্কালে চন্দ্রকোনা রোড এলাকার একটি ভিডিওকে কেন্দ্র করে ফের রাজনৈতিক বিতর্ক (ভিডিওর সত্যতা যাচাই করেনি)! সমাজমাধ্যমে একটি ভিডিও পোস্ট করে বিরোধী দলনেতা শুভেন্দুর (Suvendu Adhikari) অভিযোগ, কুবাই ব্রিজ এলাকায় এক ব্যক্তি সনাতনীদের গৈরিক পতাকায় অবমাননাকর আচরণ করেছেন।
এক্সের পোস্টে রোহিত সেখ নামক ওই ব্যক্তিকে “ইতর জেহাদি”, “হিন্দু-বিদ্বেষী” বলে তোপ দাগেন শুভেন্দু (Suvendu Adhikari)। পোস্টে বিরোধী দলনেতা লেখেন, “সংযুক্ত ভিডিওটি তে যে হিন্দু বিদ্বেষী জেহাদিকে দেখা যাচ্ছে, যে সনাতনীদের পবিত্র গৈরিক ধ্বজের ওপর থুতু ফেলছে, তার নাম ঠিকানা দেওয়া রইলো যাতে এই পিশাচ জেহাদির পরিচয় সম্বন্ধে সবাই অবগত হয়।” (Aaj India ভিডিওর সত্যতা যাচাই করেনি)।
শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) আরও লেখেন, “তাই হিন্দু যদি বাঁচতে চাও বিভেদ ভুলে এক হও। গীতার অমোঘ বাণী – ‘ধর্ম রক্ষতি রক্ষিতঃ’ অন্তরে গভীরভাবে গেঁথে নিয়ে নিজের ধর্ম রক্ষার্থে সকলকে একসাথে এগিয়ে চলতে হবে। নাহলে আগামীদিন বড় ভয়ঙ্কর।”
X Link: https://x.com/SuvenduWB/status/2023627083877150923
পাশাপাশি, গত ১০ জানুয়ারি চন্দ্রকোনা রোডের কাছে তাঁর কনভয়ে হামলার ঘটনা উল্লেখ করে শুভেন্দু (Suvendu Adhikari) অভিযোগ তোলেন, এলাকায় পূর্বেও তার কনভয়ে হামলার ঘটনা ঘটেছিল এবং সে সময় পুলিশ তার ও বিজেপি নেতাদের বিরুদ্ধেই মামলা দায়ের করে। তবে ভিডিওটির সত্যতা ও প্রেক্ষাপট সম্পর্কে প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে কি না সে সম্পর্কেও স্পষ্ট তথ্য মেলেনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের সংবেদনশীল অভিযোগ দ্রুত ছড়িয়ে পড়লে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি হওয়ার আশঙ্কা থাকে। তাই ঘটনার প্রকৃত তথ্য উদ্ঘাটন এবং প্রশাসনের নিরপেক্ষ তদন্ত গুরুত্বপূর্ণ বলে তারা মনে করছেন।


