23 C
Kolkata
Tuesday, March 3, 2026
spot_img

কমিশনের বিরুদ্ধে তীব্র আক্রমণ : ভবানীপুরে জয়ের চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর !

Aaj India Desk, কলকাতা : ভোটার তালিকা (Final Voter List) নিয়ে রাজ্য রাজনীতিতে নতুন বিতর্কের সূচনা হয়েছে। চূড়ান্ত SIR তালিকা প্রকাশের পর বাদ পড়েছে প্রায় ৬৩ লক্ষ নাম আর সেই ইস্যুতেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার অভিযোগ করেন, নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট আচরণ করছে। তাঁর দাবি, চূড়ান্ত ভোটার তালিকা (Final Voter List) ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকেই প্রায় ৪৭ হাজার ভোটারের নাম বাদ পড়েছে। ভবানীপুরে মোট ভোটার সংখ্যা প্রায় ২ লক্ষ ৬ হাজার। সেখান থেকে এত বড় সংখ্যায় নাম বাদ পড়া নিয়ে তিনি প্রশ্ন তোলেন। তবে তিনি স্পষ্ট জানিয়েছেন, “আমি ভবানীপুরে জিতবই।এক ভোটে হলেও আমি জিতব। সেই বিশ্বাস আমার আছে।”

কমিশনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ

নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলে মমতা বলেন, দেশের সংবিধান ও গণতান্ত্রিক অধিকার সংকটে রয়েছে। তিনি অভিযোগ করেন, বৈধ নথি জমা দেওয়ার পরও বহু সাধারণ মানুষের নাম তালিকা থেকে বাদ পড়েছে। জাতীয় মুখ্য নির্বাচন কমিশনারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তাঁর দাবি, ভোটের আগে পরিকল্পিতভাবে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা চলছে।

চূড়ান্ত তালিকা (Final Voter List) প্রকাশের পরও প্রায় ৬০ লক্ষ ভোটার ‘আন্ডার ট্রায়াল’ অবস্থায় রয়েছেন বলে তৃণমূলের দাবি। এই প্রেক্ষিতে মমতা বলেন, “যাঁদের নাম বাদ পড়েছে, তাঁরা কোনও সম্প্রদায়ভিত্তিক নয়, সাধারণ মানুষ। তাঁরা কোনও অন্যায় করেননি।” তিনি আরও অভিযোগ করেন, ভোটের আগে ভোটাধিকার খর্ব করার চেষ্টা চলছে। তবে তাঁর দাবি, “বাংলার মানুষ এর জবাব দেবে।”

প্রশাসনিক ভূমিকা নিয়ে প্রশ্ন

BLO ও ERO দের চার মাসের কাজের প্রসঙ্গ তুলে মমতা বলেন, মাঠপর্যায়ের কর্মীদের অকারণে দোষারোপ করা হচ্ছে। তাঁর অভিযোগ, অন্যত্র বসে তালিকা চূড়ান্ত করা হয়েছে। এই ইস্যুতে রাজ্য রাজনীতিতে নতুন করে চাপানউতোর শুরু হয়েছে। তবে নির্বাচন কমিশনের তরফে এ বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন