22.4 C
Kolkata
Tuesday, February 24, 2026
spot_img

তৃণমূল-বিজেপির মধ্যে ‘সেটিং’ ? বিস্ফোরক অভিযোগ মৌসম বেনজির নূরের

Aaj India Desk, কলকাতা: ভোটের আগে রাজ্য রাজনীতিতে ফের নতুন সমীকরণের ইঙ্গিত। মালদা জেলার রাজনীতিতে পরিচিত মুখ মৌসম বেনজির নূর (Mausam Benazir Noor) দীর্ঘদিন তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন। ২০২৬ সালের শুরুতে দল ছেড়ে ভারতীয় জাতীয় কংগ্রেসে ফেরার পর হঠাৎই তৃণমূল ও বিজেপির সম্পর্ক নিয়ে প্রশ্ন তুললেন মৌসম বেনজির নূর।

সোমবার এক সাক্ষাৎকারে তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে ‘বোঝাপড়া’ বা ‘সেটিং’ রয়েছে বলে অভিযোগ করেন মৌসম বেনজির নূর (Mausam Benazir Noor)। তিনি দাবি করেন, “রাতের অন্ধকারে বোঝা মুশকিল কে কোনটা করছে। কখনও মনে হয় তৃণমূল করছে, কখনও মনে হয় বিজেপি করছে।” তাঁর এই মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে চর্চা শুরু হয়েছে।

তাঁর অভিযোগ, তৃণমূল ও বিজেপির মধ্যে একটি অঘোষিত সমঝোতা রয়েছে। যদিও তিনি নির্দিষ্ট কোনও ঘটনার উল্লেখ করেননি। সাক্ষাৎকারে তিনি বলেন, সাধারণ মানুষ এখন সব বুঝতে পারছেন।

তাঁর এই মন্তব্যের পর তৃণমূল বা বিজেপির তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও মেলেনি। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, দলবদলের পর এই ধরনের মন্তব্য রাজ্যের রাজনৈতিক সমীকরণে প্রভাব ফেলতে পারে, বিশেষ করে মালদা জেলার সংগঠনগত পরিস্থিতিতে।

রাজ্যে তৃণমূল-বিজেপি সম্পর্ক নিয়ে বিরোধী মহলে আগেও অভিযোগ উঠেছে। তবে শাসকদল বরাবরই সেই অভিযোগ অস্বীকার করেছে। এই প্রেক্ষিতে মৌসম বেনজির নূরের (Mausam Benazir Noor) বক্তব্য ফের নতুন করে সেই বিতর্ক উসকে দেয়।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন