কলকাতা: ইংরেজিতে প্রভাব আছে ‘ওল্ড ওয়াইন ইন অ্যা নিউ বটল’, অর্থাৎ, নতুন বোতলে পুরনো মদ! তৃণমূলের নির্বাচনী ইস্তেহারে সবচেয়ে আলোচিত ‘দুয়ারে চিকিৎসা’ (Duare Chikitsa)-সেই প্রবাদেরই যথাযথ উদাহরণ, মনে করছে বিশেষজ্ঞদের একাংশ। শুক্রবার কালীঘাট থেকে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
সেখানে ১০ ‘প্রতিজ্ঞার’ মধ্যে রয়েছে লক্ষ্মীর ভান্ডার, যুবসাথী থেকে শুরু করে কৃষি ও কৃষক কল্যাণ প্লায়ন, বাংলা আবাস যোজনা, বিশুদ্ধ জল, মডেল স্কুল এমনকি নতুন জেলার আশ্বাসও। সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে ইস্তেহারের ‘দুয়াড়ে চিকিৎসা’ প্রকল্প। একুশের নির্বাচনে ‘লক্ষ্মীর ভান্ডারের’ মত দুয়ারে চিকিৎসা তৃণমূলের গেম চেঞ্জার হতে পারে বলে মনে করছেন অনেকে।
সেবাশ্রয়ের আদলে দুয়ারে চিকিৎসা
তৃণমূল সূত্রে খবর, অভিষেকের সেবাশ্রয়ের (Sebashray) আদলেই তৈরি করা হয়েছে ‘দুয়ারে চিকিৎসা’ (Duare Chikitsa) প্রকল্প। নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে সেবাশ্রয় ক্যাম্পের বিনামূল্যে চোখের ছানি, রক্তচাপ, ডায়াবেটিস থেকে শুরু করে জটিল রোগের চিকিৎসা বিনামূল্যে করা হয়ে থাকে। শুধু তাই নয়, হৃদরোগ বা স্নায়ুর জটিল অস্ত্রোপচারও হয়েছে সেবাশ্রয় ক্যাম্পে।
চলতি বছরই জানুয়ারি মাসে নন্দীগ্রামেও সেবাশ্রয় ক্যাম্প করা হয়। দুয়ারে চিকিৎসা প্রকল্পে পাড়া ও ব্লক স্তরে ক্যাম্প করে মানুষের চিকিৎসা করা হবে বলে জানানো হয়েছে। দুয়ারে চিকিৎসার মাধ্যমে সেবাশ্রয় মডেলকেই পাড়ায় পাড়ায় পৌঁছে দেওয়ার পরিকল্পনা বলে, মনে করছে বিশেষজ্ঞ মহলের একাংশ।
সব মিলিয়ে, উন্নয়ন, শিল্পায়ন, সামাজিক নিরাপত্তা এবং প্রশাসনিক সংস্কার – এই চার স্তম্ভের উপর দাঁড়িয়ে আগামী দিনের বাংলা গড়ার রূপরেখা ইস্তেহারে তুলে ধরেছে তৃণমূল।


