22.6 C
Kolkata
Tuesday, March 17, 2026
spot_img

সিলমোহর! কালিগঞ্জে CPM-এর টিকিট পেলেন তামান্নার মা সাবিনা ইয়াসমিন

কলকাতা: সোমবার আলিমুদ্দিন স্ট্রিটে সাংবাদিক বৈঠকে ১৯২ টি আসনের প্রার্থী তালিকা (Candidate List) প্রকাশ করল বাম শিবির (Left Front)। রাজ্য সম্পাদক বিমান বসু প্রথম পর্যায়ের প্রার্থী তালিকা প্রকাশ করলেন। আগামী দু-তিন দিনের মধ্যে বাকি জট কাটিয়ে দ্বিতীয় বা তৃতীয় তালিকা প্রকাশ করতে পারে লাল শিবির বলে জানালেন বিমান বসু। জল্পনার অবসান ঘটিয়ে নদিয়ার কালিগঞ্জে সিপিএমের (CPM) টিকিট পেলেন তামান্না খাতুনের মা সাবিনা ইয়াসমিন।

কালিগঞ্জ উপনির্বাচনে তৃণমূলের বিজয়োৎসবে ১০ বছরের খুদে তামান্নার মৃত্যুর পর তাঁর পরিবারের পাশে দাঁড়িয়ে বামেদের প্রতিবাদ, সম্প্রতি কলকাতায় এসআইআর-এ বৈধ ভোটারদের নাম বাদ যাওয়া নিয়ে লাল শিবিরের ধর্নায় সাবিনা ইয়াসমিনের অংশগ্রহণ জল্পনাকে জোড়াল করেছিল। সোমবার প্রার্থী তালিকা (Candidate List) ঘোষণায় কালিগঞ্জে সেই সাবিনা বিবিকে টিকিট দিয়ে জল্পনার অবসান ঘটাল সিপিএম।

প্রথমবার বামফ্রন্টের সঙ্গে জোট সিপিআই (ML)-এর

সোমবার সিপিআই(এম)-এর রাজ্য সদর দপ্তর মুজফ্ফর আহমেদ ভবন থেকে সাংবাদিক সম্মেলনে বামফ্রন্টের প্রার্থী তালিকা ঘোষণা করেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। প্রথমবার রাজ্যের বিধানসভা নির্বাচনে বামফ্রন্টের (Left Front) সঙ্গে জোট করে লড়াই করছে সিপিআই (এম-এল) লিবারেশন। তারা ১০টি আসনে প্রতিদ্বন্দিতা করবে বলে জানালেন বিমান বসু।

কে কোথায় প্রার্থী হচ্ছেন?

  • উত্তরপাড়া: সিপিএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়

  • রাজগঞ্জ: সিপিএম প্রার্থী হরেন্দ্র রায়

  • শিলিগুড়ি: প্রার্থী শরদিন্দু চক্রবর্তী

  • ইংরেজবাজার: প্রার্থী অম্বর মিত্র

  • কালীগঞ্জ: তমান্না খাতুনের মা সাবিনা ইয়াসমিন

  • যাদবপুর: প্রার্থী বিকাশরঞ্জন ভট্টাচার্য

  • সোনারপুর উত্তর: প্রার্থী মোনালিসা সিনহা

  • বেহালা পশ্চিম: প্রার্থী নীহার ভক্ত

  • মহেশতলা: প্রার্থী আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়

  • পানিহাটি: প্রার্থী কলতান দাশগুপ্ত

  • কলকাতা বন্দর: প্রার্থী ফয়াজ খান

  • উত্তর দমদম: প্রার্থী দীপ্সিতা ধর

  • চৌরঙ্গী: প্রার্থী সঞ্জয় বসু

  • বালি: প্রার্থী শঙ্কর মৈত্র

  • সাঁকরাইল: প্রার্থী সমীর মালিক

  • পাঁচলা: প্রার্থী ফরিদ মোল্লা

  • উলুবেড়িয়া উত্তর: প্রার্থী অশোক দলুই

  • উলুবেড়িয়া দক্ষিণ: প্রার্থী আমিরুল ইসলাম খান

  • আমতা: প্রার্থী জসিমুদ্দিন মল্লিক

  • উদয়নারায়ণপুর: প্রার্থী ষষ্ঠী মাঝি

  • ডোমজুড়ে: প্রার্থী দলু দাস

  • শ্রীরামপুর: প্রার্থী নবনীতা চক্রবর্তী

  • সিঙ্গুর: প্রার্থী দেবাশিস চট্টোপাধ্যায়

  • চুঁচুড়া: প্রার্থী সুনীল সাহা

  • বলাগড়: প্রার্থী বিকাশ গোলদার

  • পান্ডুয়া: প্রার্থী আমজাদ হোসেন

  • নৈহাটি: প্রার্থী ফরওয়ার্ড ব্লকের দীপক চট্টোপাধ্যায়

  • রামপুরহাট: প্রার্থী সঞ্জীব মল্লিক

  • সাঁইথিয়া: প্রার্থী দেবু চুনারি

  • নানুরে: প্রার্থী শ্যামলী প্রধান

  • সিউরি: প্রার্থী মতিউর রহমান

 

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন