Aaj India Desk , হুগলি: ২০ মাস ধরে বেতন পাননি অস্থায়ী কর্মীরা, বাধ্য হয়ে ‘দিদিকে বলো’ তে (Didi Ke Bolo) ফোন করেছিলেন, আর তাতেই বিপত্তি অস্থায়ী মহিলা কর্মীদের দাবি জাত তুলে হেনস্থা ও অশোভন আচরণ করে, পাশাপাশি ঘাড়ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়। ঘটনাটি হুগলির আরামবাগে।
কর্মরত অস্থায়ী কর্মী রুমা হেলা ও বাসন্তী হেলা অভিযোগ করেন, ২০১২ সালে আরামবাগ পুরসভার (Arambagh Municipality) তত্ত্বাবধানে পূর্ত দপ্তরে যোগ দেওয়ার পর থেকেই তারা নিয়মিত কাজ করছেন। তবে তাদের বেতন দীর্ঘ আড়াই বছর ধরে বন্ধ আছে। বারবার দাবি জানিয়েও প্রশাসনিক পর্যায়ে কোন উদ্যোগ না নেওয়ায় তারা শেষ পর্যন্ত “দিদিকে বলো” (Didi Ke Bolo) হেল্পলাইন নম্বরে ফোন করেন।
এই খবর পেয়েই আরামবাগ পূর্ত দপ্তরে আধিকারিকের সঙ্গে দেখা করতে যান আরামবাগের বিজেপি বিধায়ক মধুসূদন বাগ, পাশাপশি তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে কর্মীদের সঙ্গে আলোচনা করেন। তিনি জানান, বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে এবং তিনি চেষ্টা করবেন যাতে কর্মীরা কাজের বেতন পান। তিনি এও বলেন রাজ্য সরকার পর্যাপ্ত অর্থ জোগায়নি বলেই এই পরিস্থিতির সৃষ্টি। এরা কাজের মর্যাদা দেয় না। কেবলই খেলা, মেলা, এ সব নিয়েই মেতে থাকে।
যদিও তৃণমূল রাজ্য সম্পাদক স্বপন নন্দীর দাবি, তিনি বিষয়টি কিছু জানেন না, খোঁজখবর নিয়ে দেখছেন। তিনি বলেন, ‘আসলে, এঁরা নিয়োজিত হন ঠিকাদারের আওতায় । যদি কিছু ব্যবস্থা করা যায়, তা নিশ্চয়ই আলোচনা করা হবে। বিজেপি এটা নিয়ে খেলবে। সমাধান কিছুই করবে না। আরও উস্কে দেবে।’


