29 C
Kolkata
Wednesday, February 11, 2026
spot_img

এবার SIR শুনানির নোটিশ পেলেন সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাস

মুর্শিদাবাদ: ২০২৩ উপনির্বাচনের পর পশ্চিমবঙ্গের রাজনীতির কেন্দ্রবিন্দুতে উঠে আসেন সাগরদিঘির বায়রন বিশ্বাস (Bayron Biswas)। বাম-কংগ্রেস প্রার্থী হিসেবে তৃণমূলকে হারিয়ে জয়ী হন বায়রন। ফল বেরনোর তিনমাসের মধ্যেই ঘাসফুল শিবিরে যোগ দেন তিনি। এবার সাগরদিঘির তৃণমূল বিধায়ক সেই বায়রন বিশ্বাসের হাতেই এসআইআর (SIR) শুনানির চিঠি।

জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় সামসেরগঞ্জের ভোটার বিধায়কের হাতে এসআইআর শুনানির নোটিশ (SIR Hearing Notice) ধরান ধুলিয়ান পুরসভার বিএলও অঙ্কুশ কুমার ভকত। আগামী ২৪ জানুয়ারি সামসেরগঞ্জের বিডিও অফিসে হাজিরা দিতে হবে বিধায়ককে। এসআইআর শুনানির নোটিশ হাতে পেয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন তিনি।

বায়রন বিশ্বাস (Bayron Biswas) বলেন, “আমি একজন জনপ্রতিনিধির পাশাপাশি বিশিষ্ট ব্যবসায়ী। আমার বাবা মরহুম বিশ্বাস একজন শিল্পপতি এবং সমাজকর্মী ছিলেন। আমাদের সমস্ত নথি কমিশনের কাছে রয়েছে। তবুও আমাকে কেন শুনানির লাইনে দাঁড়াতে হবে।” এসআইআরের (SIR) নামে সাধারণ মানুষকে হয়রান করা হচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি। সাগরদিঘি বিধানসভা বিধায়ক বলেন, “জনপ্রতিনিধিদের যদি এইভাবে নোটিশ ধরানো হয় তাহলে সাধারণ মানুষ কোথায় যাবেন?”

“দেড় কোটি ভোটার বাদ দেওয়ার টার্গেট পূরণ করতে মানুষকে হয়রানি”

এসআইআর শুনানির নোটিশ (SIR Hearing Notice) পেয়ে বিজেপিকে তুলোধোনা করেন বায়রন। তিনি বলেন, “এটা স্পষ্টতই বিজেপির চক্রান্ত। ওরা আগে থেকেই দেড় কোটি ভোটার বাদ দেওয়ার টার্গেট বেঁধে দিয়েছে। তা পূরণ করতেই নির্বাচন কমিশন এভাবে সাধারণ মানুষকে হয়রান করছে।” আমজনতাকে কাগজপত্র ঠিক রাখার পরামর্শ দেন তিনি।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন