Aaj India Desk, কলকাতা: ভারতে অনলাইন ক্যাব (Online Cab) এখন যাতায়াতের সবচেয়ে সুবিধাজনক ও জনপ্রিয় মাধ্যম হিসেবে চিহ্নিত করেছে। তবে সহজতার সঙ্গে সঙ্গে নিরাপত্তার বিষয়টি অবশ্যই গুরুত্বপূর্ণ। বিশেষ করে, একা যাত্রা করা মহিলাদের জন্য সতর্ক থাকা একান্ত প্রয়োজন। সম্প্রতি বিশেষজ্ঞরা কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন, যা অনুসরণ করলে অনলাইনে ক্যাব ভ্রমণ অনেক বেশি নিরাপদ এবং আত্মবিশ্বাসপূর্ণ হতে পারে।
ক্যাব বুক করার আগে যা নজর রাখবেন
- ক্যাব বুক করার পর চালকের প্রোফাইল ও রেটিং দেখতে ভুলবেন না ,এতে আগের যাত্রীর অভিজ্ঞতা জানা যায়, ও রেটিং নীচে থাকলে রাইড বাতিল করুন।
- ক্যাবের (Online Cab) গাড়ির নম্বর, চালকের ছবি ও অন্যান্য তথ্য ঠিক আছে কি না তা মিলিয়ে নিন ।
- যাত্রা শুরু করার আগে এবং চলাকালীন
- আপনার ট্রিপ ডিটেইলস (যেমন গন্তব্য, লাইভ লোকেশন) কোনও আত্মীয় বা ভরসা করে এমন বন্ধুর সঙ্গে শেয়ার করুন এতে কেউ আপনার অবস্থান ট্র্যাক করতে পারবে।
- যাত্রার সময় লাইভ লোকেশন শেয়ারিং চালু রাখুন; এটি অনেক পরিস্থিতিতে দ্রুত সহায়তা পেতে সাহায্য করে।
আরও নিরাপত্তা টিপস
এছাড়া, সাধারণ নিরাপত্তা জ্ঞান হিসেবে বিশেষজ্ঞরা আরও কয়েকটি পরামর্শ দিয়ে থাকেন
- সবসময় বিশ্বস্ত ও পরিচিত ক্যাব সার্ভিস নির্বাচন করুন এবং অজানা যোগাযোগ এড়িয়ে চলুন।
- ফোনে সার্বক্ষণিক জিপিএস ট্র্যাকিং চালু রাখুন এবং দরকার হলে SOS বা জরুরি বোতাম ব্যবহার করুন।
- গাড়িতে উঠার আগে চালক ও গাড়ির তথ্য আবারও যাচাই করে নিন।
এই ধরনের নিরাপত্তা ব্যবস্থা আপনাকে স্বস্তি ও আত্মবিশ্বাস দেয়ার পাশাপাশি ঝুঁকি কমাতেও সাহায্য করবে। ক্যাব যাত্রা হোক কাজ, পড়াশোনা বা বিনোদনের নিরাপদে ভ্রমণ সবসময়ই সবচেয়ে গুরুত্বপূর্ণ।


