Aaj lndia Desk, শিলিগুড়ি: পশ্চিমবঙ্গের ২০২৬ বিধানসভা নির্বাচনের আগে সোমবার প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা (SIR Final Voter List)-এ বিপুল সংখ্যক ভোটারের পাশাপাশি ক্রিকেটার রিচা ঘোষ (Richa Ghosh)-এর নামের পাশে আন্ডার অ্যাজুডিকেশন অর্থাৎ বিচারাধীন দেখা গেছে। এটির মানে, ভোটার হিসেবে সব স্বীকৃতি পেয়েছে কি না তা এখনও নির্বাচন কমিশনের বিচারাধীন রয়েছে।
রিচার (Richa Ghosh) বাবা মানবেন্দ্র ঘোষ জানান, রিচা খেলায় ব্যস্ত থাকায় এনুমারেশন ফর্ম পূরণ তিনি করেছিলেন। সমস্ত নথিও জমা দিয়েছিলেন , কিন্তু এখনো ঠিক পরিষ্কার নয় কেন তাঁর নামের পাশে আন্ডার অ্যাজুডিকেশন লেখা দেখাচ্ছে। নির্বাচনী দপ্তর থেকে এই বিষয়ে কোন পরিস্কার ব্যাখ্যা পাওয়া যায়নি।
শুধু রিচা (Richa Ghosh) নয়, তাঁর বড় বোন সোমাশ্রী ঘোষ-র নামের পাশেও একইভাবে বিচারাধীন ছাপ দেখা গেছে। অনেক ভোটার এবং পর্যবেক্ষক প্রশ্ন তুলেছেন, কেন এমন হলো , এবং কখন এই বিচারাধীন নামগুলো চূড়ান্ত তালিকায় স্থায়ী হবে সে সম্পর্কেও পরিষ্কার সময়সীমা মেলেনি।
এলাকার বাম কাউন্সিলার মৌসুমি হাজরাবলেন, ‘একটা মেয়ে ক্রিকেটে দেশের হয়ে প্রতিনিধিত্ব করে। তাঁর পাসপোর্ট থেকে শুরু করে সমস্ত নথি আছে। কী ভাবে এমন হয়রানি করতে পারল ওরা? চূড়ান্ত তালিকায় আমার ওয়ার্ডের অনেকের নাম বাদ গিয়েছে। অনেককে বিচারাধীন দেখানো হয়েছে। সোমবার মহকুমা নির্বাচন আধিকারিকের দপ্তরে যাব।
ভোটার তালিকায় (SIR Final Voter List) আন্ডার অ্যাজুডিকেশন হিসাবে থাকা মানে হলো – সংশ্লিষ্ট নথি ও দাবিগুলি এখনও যাচাই হচ্ছে এবং পরবর্তী সাপ্লিমেন্টারি তালিকায় নামটি নিশ্চিতভাবে থাকছে কি না তা জানানো হবে। এই প্রক্রিয়া চলাকালীন বহু ভোটারের নামের পাশেই এই ছাপ দেখা গেছে।


