মাধ্যমিক (Madhyamik) পরীক্ষার্থীকে টুকলি করাতে সহযোগিতা করে বরখাস্ত হলো বিদ্যালয়ের শিক্ষক। পরীক্ষা কেন্দ্রে ঐ শিক্ষকের এমন কান্ড নজরে আসতেই বরখাস্তের নির্দেশ মধ্যশিক্ষা পর্ষদের। মালদহের মানিকচক ব্লকের মথুরাপুর বিএসএস উচ্চ বিদ্যালয়ের মাধ্যমিক (Madhyamik) পরীক্ষা কেন্দ্রের ঘটনা।অভিযুক্ত শিক্ষক সানোয়ার আলী পারভেজ। তিনি মথুরাপুর বিএসএস উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। গত ৬ ফেব্রুয়ারি পরীক্ষা চলাকালীন এই শিক্ষক একটি কাগজে উত্তর লেখে পরীক্ষার্থীদের নকল করতে সহযোগিতা করেন বলেই অভিযোগ। মধ্যশিক্ষা পর্ষদের বরখাস্তের নির্দেশ তদন্ত না হওয়া পর্যন্ত শিক্ষকতা থেকে বরখাস্ত থাকবেন ওই শিক্ষক বলেই উল্লেখ।বরখাস্ত হওয়ার শিক্ষক সানোয়ার আলী পারভেজ মানিকচক ব্লক তৃণমূলের সাধারণ সম্পাদকের দায়িত্ব রয়েছে। আর এতেই তীব্রভাবে আক্রমণ সুর চরাচ্ছে বিজেপি।


